Tuesday , 28 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: June 2026

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ছয়জন শিশু মারা গেছে। তবে এসময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু ... Read More »

সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার

সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার

অনলাইন ডেস্কঃ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনা শুরুর আগে সংসদ সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাড়তি সময় চেয়ে তাকে বিব্রত না করার আহ্বান জানিয়ে স্পিকার বলেছেন, ‘মুদিদোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সময় চাহিয়া লজ্জা দিবেন না।’ শনিবার জাতীয় সংসদে বাজেট আলোচনা শুরুর আগে স্পিকার বলেন, ... Read More »

গাকৃবি কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণে সেমিনার অনুষ্ঠিত

গাকৃবি কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণে সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইব্রাহীম খলিল ‎গাজীপুর প্রতিনিধিঃ ‎ ‎‘গবেষণা, উদ্ভাবন, উন্নয়ন ও সমৃদ্ধি’ স্লোগানকে ধারণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সেমিনারের উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, উন্নত জাত এবং গবেষণালব্ধ জ্ঞান কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়নকে আরও বেগবান করা। বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ সেমিনার শনিবার (২৭ ... Read More »

ব্রির এলএসটিডি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

ব্রির এলএসটিডি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

‎                                                 প্রকল্পের আওতায় ৩টি নতুন ধানের জাত উদ্ভাবন ‎ ‎মোঃ ইব্রাহীম খলিল ‎গাজীপুর প্রতিনিধিঃ ‎বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘নতুন ০৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন ... Read More »

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘বোকামিপূর্ণভাবে লঙ্ঘনের’ অভিযোগ তোলার পর শুক্রবার এই হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে নির্ভুল হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, এটি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে চালানো ড্রোন ... Read More »

মার্কিন ঘাঁটিতে পালটা হামলার দাবি আইআরজিসির

মার্কিন ঘাঁটিতে পালটা হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।  তবে কোন ঘাঁটি বা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে সে বিষয়ে বিস্তরিত কিছু জানায়নি তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি তাদের বিবৃতিতে হামলার কথা জানালেও কোন কোন মার্কিন ঘাঁটি বা স্থাপনা  লক্ষ্যবস্তু করা হয়েছে, সে ... Read More »

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

অনলাইন ডেস্কঃ পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার (২৬ জুন) দেওয়া এক বাণীতে তিনি বলেন, পবিত্র আশুরা মানব ইতিহাসে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক অনন্য শিক্ষা বহন করে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) ও তার সঙ্গীদের আত্মত্যাগ অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, ধৈর্য এবং ন্যায়ের পথে ... Read More »

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

অনলাইন ডেস্কঃ দেশের ছয়টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার (২৭ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ... Read More »

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

অনলাইন ডেস্কঃ প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় দায়িত্বপ্রাপ্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ তথ্য জানান। এদিকে ভিসা আবেদন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদন জমা দেওয়ার অন্তত এক দিন আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পর্যটন ... Read More »

মালয়েশিয়ায় ৪ মাস ধরে বেতনহীন ১০৭ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ায় ৪ মাস ধরে বেতনহীন ১০৭ বাংলাদেশি শ্রমিক

অনলাইন ডেস্কঃ মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ১০৭ বাংলাদেশি শ্রমিক টানা চার মাস ধরে বেতন না পেয়ে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। শ্রমিকদের অভিযোগ, অ্যারোফোম কোম্পানি দীর্ঘদিন ধরে তাদের বেতন পরিশোধ না করায় অনেকেই খাবার, বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে ন্যায়বিচারের আশায় তারা দ্বারস্থ হয়েছেন দেশটির শ্রম বিভাগের। শুক্রবার (২৬ জুন) পোর্ট ক্লাং শ্রম বিভাগে শ্রমিকদের অভিযোগের ... Read More »