July 22, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই বাংলাদেশের সব ভাষা, ধর্ম, সংস্কৃতি, নৃগোষ্ঠী ও জনগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়। এ দর্শন বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভেতরে বসবাসকারী প্রতিটি নাগরিককে সমানভাবে জাতীয় পরিচয়ের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। বুধবার (২২ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘শহীদ ... Read More »
July 22, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৩ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭০৮ জন মারা গেছেন। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ৯৫ জনের ক্ষেত্রে। বিভাগওয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, হামের উপসর্গ ... Read More »
July 22, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুপি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সব কিছু ভুলে গিয়ে সরকারের সব উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা করতে আহ্বান জানান তিনি। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনার দুর্গাপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান ... Read More »
July 22, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ-সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিতর্কের মধ্যে এবার তদন্তের দাবি জানিয়েছেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি চাকরিতে সুপারিশনির্ভর সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন। বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, ভিডিওতে আলোচিত তরুণীর জীবন-বাস্তবতা ... Read More »
July 22, 2026
Leave a comment
মো. রবিউস সানি আকাশ স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উৎপাদনকারী এ প্রতিষ্ঠানের ম্যানেজার কাম কারিগর জিল্লাল হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তবে কোম্পানির মূল মালিক জিল্লালের আপন ভাই আব্দুল মান্নান পলাতক রয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ... Read More »
July 22, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রস্তাব অনুযায়ী, ঋণখেলাপির পাশাপাশি ঋণের গ্যারান্টার হিসেবে খেলাপি, বিদ্যুৎ-গ্যাস-পানি, ওয়াসা ও ভূমি করসহ বিভিন্ন সেবার বিলখেলাপি, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম ... Read More »
July 22, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ তরলীকৃত অবস্থায় আমদানি করা প্রাকৃতিক গ্যাস—এলএনজি টার্মিনাল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ব্যাহত হচ্ছে শিল্প-কারখানার কার্যক্রম এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সংশ্লিষ্টদের আশঙ্কা— টার্মিনাল চালু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে। ... Read More »
July 20, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সে সঙ্গে এ সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৯ শিশুর শরীরে হাম ও উপসর্গ দেখা গেছে। সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে হামের ... Read More »
July 20, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ... Read More »
July 19, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বেড়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ সময়ে কিছু জেলার নদীর পানি বিপৎসীমায় প্রবাহিত হয়ে কয়েকটি জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলও প্লাবিত হতে পারে। রোববার (১৯ জুলাই) এক পূর্বাভাসে এসব তথ্য জানানো ... Read More »