Monday , 24 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: July 2026

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার পর ইরান এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তাদের মধ্যকার দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটি পুরোপুরি কার্যকরহীন হয়ে পড়েছে। এর আগে একাধিকবার ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে এই সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং বলা হয়েছিল যে মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে ইরানও শর্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। তবে এবার দেশটির অবস্থান আরও কঠোর ... Read More »

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং বৈশ্বিক পরিসরে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষার উপর তিন মাসব্যাপী বেসিক ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার এক দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ১৬ জুলাই, বৃহস্পতিবার বিকেলে গাকৃবির ... Read More »

ইয়ামালকে চ্যাম্পিয়ন দেখতে চান না মেসি, জানালেন পরিকল্পনা

ইয়ামালকে চ্যাম্পিয়ন দেখতে চান না মেসি, জানালেন পরিকল্পনা

স্পোর্টস ডেস্কঃ আগামীকাল রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা, ৩৯ বছর বয়সি লিওনেল মেসি যখন আর্জেন্টিনার হয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন, তখন স্পেনের হয়ে মাঠে থাকবেন ফুটবলের নতুন জাদুকর ও ১৯ বছর বয়সি তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। বয়সে ২০ ... Read More »

ওসির সামনে দুই সাংবাদিকের ওপর কৃষক দল নেতার হামলা

ওসির সামনে দুই সাংবাদিকের ওপর কৃষক দল নেতার হামলা

অনলাইন ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে শাহরিয়ার আলম সোহাগ ও মিশন আলী নামের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই সাংবাদিক কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত শাহরিয়ার আলম সোহাগ দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ উপজেলা ... Read More »

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্কঃ দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম ... Read More »

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনও দেশজুড়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাতের দাপট থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ... Read More »

ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর

ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর

স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে লিওনেল মেসিকে ঘিরে এসেছে বড় এক ইতিবাচক খবর। ব্যালন ডি’অর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই পুরস্কার জিততে হলে কোনো ফুটবলারকে ইউরোপের ক্লাবে খেলতেই হবে—এমন কোনো নিয়ম নেই। ফলে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেললেও নবমবারের মতো ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকছেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপের শেষ মুহূর্তে এসে যখন আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল নিয়ে আলোচনা তুঙ্গে, ... Read More »

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

অনলাইন ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪০ জনের। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে ৮৭৩ ... Read More »

মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে হাতেনাতে ধরা ৩ পরিচ্ছন্নতাকর্মী, ডিসির নির্দেশে সাময়িক বরখাস্ত

মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে হাতেনাতে ধরা ৩ পরিচ্ছন্নতাকর্মী, ডিসির নির্দেশে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্কঃ ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিনজন পরিচ্ছন্নতাকর্মী জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনে হাতেনাতে ধরা পড়েছেন। ঘটনাস্থলেই তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মহাসড়কের পাশে বর্জ্য ফেলা সম্পূর্ণ বন্ধ করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কসংলগ্ন পরিচ্ছন্নতা ... Read More »

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্কঃ দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ... Read More »