ডিমের বাজারে স্থিতিশীলতা ফেরাতে আরো পাঁচ কোটি ডিম আমদানির জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার। আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নতুন করে আরো পাঁচ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এক কোটি করে পাঁচটি প্রতিষ্ঠান এই ডিম আমদানি করবে।
তবে এবার ডিম আমদানির শর্ত বাড়ানো হয়েছে। আগে চারটি শর্ত থাকলেও এবার আরো একটি শর্ত যোগ করা হয়েছে।
সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। সরকারের অন্যান্য বিধি-বিধান মেনে চলতে হবে।
খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বেঁধে দেওয়া এ দর যথাযথভাবে কার্যকর না হওয়ায় প্রথম দফায় গত ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে এক কোটি করে চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়।
দ্বিতীয় দফায় ২১ সেপ্টেম্বর আরো ছয় প্রতিষ্ঠানকে এক কোটি করে ছয় কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সেই প্রতিষ্ঠানগুলো হলো— চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, এমএস রিপা এন্টারপ্রাইজ, এসএম করপোরেশন, বিডিএস করপোরেশন ও মেসার্স জয়নুর ট্রেডার্স।
মোট দশ প্রতিষ্ঠানকে ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
