Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পটলক্ষেতে গাঁজার চাষ
পটলক্ষেতে গাঁজার চাষ

পটলক্ষেতে গাঁজার চাষ

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামে পটলক্ষেতে গাঁজার চাষ করে আসছিলেন এক নরসুন্দর। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় ১০ ফুট উচ্চতার সাতটি গাঁজার গাছ উদ্ধার করেছে। এ সময় ওই গাঁজা চাষের দায়ে অশোক কুমার পরমানিক (৪৯) নামে একজনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত কানাই পরমানিকের ছেলে এবং পেশায় একজন নরসুন্দর। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলামের নির্দেশে এসআই নাসির উদ্দিন, এসআই আব্দুর রউফ, এসআই মিজানুর রহমান, এসআই আনিসুর রহমান ও এসআই আনোয়ার হোসেন অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে বাড়ির উঠান সংলগ্ন সবজি ক্ষেত থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়। এসআই আনিসুর রহমান জানান, অভিযুক্ত অশোক কুমার পরমানিক পেশায় নরসুন্দর হলেও নিজের বাড়ির সামনের পটলক্ষেতের ভেতরে গোপনে গাঁজা চাষ করছিলেন। কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, গাঁজাগাছগুলোর প্রতিটির উচ্চতা প্রায় ১০ ফুট এবং কাঁচা অবস্থায় এগুলোর ওজন আনুমানিক ১৬ কেজি। যা শুকিয়ে উন্নত গাঁজায় রূপান্তরিত হলে এর বাজারমূল্য প্রতি কেজি প্রায় ৫০ হাজার টাকা।

About Syed Enamul Huq

Leave a Reply