জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ২০২৫ সালে প্রথমবারের মতো একজন চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত চিকিৎসক ডা. আবু হাসনাত মোস্তফা জামান জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থো সার্জারি (হাড়ভাঙা চিকিৎসা) বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান। তিনি জানান, “চিকিৎসক আবু হাসনাত বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।” উল্লেখ্য, ২০২০ সালের ভয়াবহ মহামারি পরবর্তী দীর্ঘ সময় করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও, চলতি বছরে এই প্রথম জামালপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হলো—তা—ও একজন চিকিৎসক।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
