Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সেনা—নৌ—বিমানবাহিনী একযোগে কাজ করবে — বিমানবাহিনী প্রধান

সেনা—নৌ—বিমানবাহিনী একযোগে কাজ করবে — বিমানবাহিনী প্রধান

ফেনী প্রতিনিধিঃ
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ভবিষ্যতে যেকোনো দুর্যোগে সেনা, নৌ ও বিমানবাহিনী একযোগে ও সমন্বিতভাবে কাজ করবে। গত সোমবার তিনি ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এ মন্তব্য করেন। সকালে ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত দুইতলা ‘শাহীন ভবন’ উদ্বোধন করেন।

পাশাপাশি তিনি ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য দেন বিমানবাহিনী প্রধান। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “২০২৪ সালের আকস্মিক বন্যায় কুমিল্লা, নোয়াখালী এবং বিশেষ করে ফেনী জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বৈরী আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তবুও বিমানবাহিনী পেশাদারিত্বের সঙ্গে তা সফলভাবে সম্পন্ন করেছে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে এমন দুর্যোগ পরিস্থিতিতে সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করবে, যাতে দ্রুত ও কার্যকর সেবা জনগণের কাছে পেঁৗছে দেওয়া যায়।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বিমানবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিমানবাহিনী প্রধান দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করেন।

About Syed Enamul Huq

Leave a Reply