চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৬ জন সফল কৃষি উদ্যোক্তাকে গত সোমবার ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে সম্মাননা প্রদান করা হয়েছে। জেলার কোষাঘাটায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের ‘গো গ্রীন সেন্টারে’ এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চুয়াডাঙ্গা জেলার উপ—পরিচালক শারমিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথী মিত্র, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ—পরিচালক দেবাশীষ কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি, অতিরিক্ত উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার এবং জেলা লোকমার্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি। ওয়েভ ফাউন্ডেশনের উপ—পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ জোয়াদ্দার।
এবার ৩টি ক্যাটাগরিতে মোট ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— সাইফুল ইসলাম, বিষ্ণুপুর গ্রাম – নিরাপদ সবজি উৎপাদন, হাফিজুর রহমান সোহাগ, মদনা গ্রাম – ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন, আমির হোসেন, কার্পাসডাঙ্গা বয়রা গ্রাম – মাছের পোনা উৎপাদন, সুজন কুমার হালদার, পারকৃষ্ণপুর গ্রাম – কার্প জাতীয় মাছ মোটাতাজাকরণ, স্বপ্না খাতুন, কোষাঘাটা গ্রাম – ব্ল্যাক বেঙ্গল ছাগল মোটাতাজাকরণ,শিলু মণ্ডল, কার্পাসডাঙ্গা – ভেড়া পালন, এই সম্মাননা তাদের সফলতা ও অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
