Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কৃষকের মৃত্যু
ডেঙ্গু মশা

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কৃষকের মৃত্যু

রামেক প্রতিনিধিঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কবির হোসেন (৩৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রুকুনপুর এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষিকাজ করতেন। মঙ্গলবার রাত ৩টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি বুধবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেকে ডেঙ্গু আক্রান্ত আরও পাঁচজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তিনজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সদরের ২৭ বছর বয়সী ফেরদৌসী নামের এক রোগী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply