বগুড়ায় প্রতিবেদকঃ
প্রতিদিন ভোর হতে না হতেই বগুড়ার ঐতিহাসিক মহাস্থান বিখ্যাত সবজি হাটে আসতেন সবজি কিনতে। আজ সবজি নিতে আসা যেন তার শেষ আশায় পরিনত হল।
খোজঁ নিয়ে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের গুজিয়া জয়নাবাজ গ্রামের মৃত হাইফত মন্ডলের পুত্র নান্নু মন্ডল (৬০)। অভাব অনাটনের সংসারে সচ্ছলতা ফেরাতে বেঁচে নেন সবজি ব্যবসা। প্রতিদিন ভোর বেলা মহাস্থান পাইকারি সবজির হাট থেকে সবজি কিনে তার এলাকা উপজেলার গুজিয়া হাটে বিক্রি করেন। আজ সেই উদ্দেশ্যে যাত্রা করেন মহাস্থান হাটে। সবজি কেনা শেষ।
শুক্রবার বাড়িতে গিয়েই জুম্মার নামাজ পড়বেন নান্নু মন্ডল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ সবজি কিনতে আসাই যেন তার জীবনের কাল। সব ধরনের সবজি কিনে ভ্যান বোঝাই করেছেন। এরই মধ্যে মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ গেট সংলগ্ন স্থানে ভ্যান থেকে তার একটি সবজির বস্তা পড়ে যায়। এসময় নান্নু মিয়া সবজির বস্তা তুলতে গেলে মহাস্থান হাট থেকে সবজি বোঝাই একটি মাহিন্দ্র পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।
পরে সবজি যাত্রার সাথে তার লাশের যাত্রাও করে ওই এলাকার অটোভ্যান চালক। এদিকে নি’হতের ম’রদেহ তার গ্রামের বাড়ীতে নিতে সেখানে স্বজন প্রীতিদের বুকফাটা আহাজারিতে আকাশ বাতাস ভারি ওঠে। এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, দুর্ঘটনার পরপরই সংবাদ পেয়ে ফোর্স পাঠিয়ে দুর্ঘটনা কবলিত ঘাতক সবজিবাহী পিকআপ আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকরী দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
