Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দৈনন্দিন যেসব অভ্যাসে বাড়তে পারে কিডনি সমস্যার ঝুঁকি
--সংগৃহীত ছবি

দৈনন্দিন যেসব অভ্যাসে বাড়তে পারে কিডনি সমস্যার ঝুঁকি

জীবনযাপন ডেস্কঃ

শরীরের যেকোনো একটি অঙ্গ কাজ করা বন্ধ করে দিলে তার প্রভাব পড়ে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও। কিডনি যদি ঠিকমতো কাজ না করে, তাহলে শরীরে জমে থাকা টক্সিন বা বর্জ্য পদার্থ বাইরে বের হতে পারে না। ফলে ধীরে ধীরে শরীরে নানা ধরনের জটিলতা দেখা দেয়। এমনকি কিডনি বিকল হয়ে গেলে মাল্টি-অরগ্যান ফেলিওরের ঝুঁকিও বাড়ে।

আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস অজান্তেই কিডনির ক্ষতি করছে। যেমন : ঘন ঘন ব্যথার ওষুধ (পেনকিলার) খাওয়া, পর্যাপ্ত পানি না খাওয়া কিংবা অতিরিক্ত পানি খাওয়া, অনিয়মিত ও অসুস্থ খাদ্যাভ্যাস। তবে কিছু খাবার রয়েছে, যেগুলো নিয়মিত খেলে কিডনিকে সুস্থ রাখা অনেকটাই সহজ হয়ে যায়। চলুন, জেনে নিই কিডনির জন্য উপকারী কিছু খাবার।

অলিভ অয়েল : স্বাস্থ্যকর ফ্যাটে পরিপূর্ণ, যা শুধু কিডনিরই নয়, হৃদয়েরও যত্ন নেয়।
ফুলকপি : গ্যাসের সমস্যা থাকলেও এতে রয়েছে প্রচুর ভিটামিন সি ও ফাইবার, যা কিডনির জন্য উপকারী।
রসুন : কোলেস্টেরল ও প্রদাহ কমাতে সাহায্য করে, কিডনির ওপর বাড়তি চাপ ফেলে না।
ব্লুবেরি : অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফলটি কিডনিকে রক্ষা করে অক্সিডেটিভ স্ট্রেস থেকে।

লাল বেলপেপার : এতে পটাশিয়ামের পরিমাণ কম, কিন্তু ভিটামিন এ, বি৬, ও সি-এর উৎস।
বাঁধাকপি : পটাশিয়াম কম থাকায় কিডনির জন্য নিরাপদ ও উপকারী সবজি।
আপেল : ফাইবার ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর, যা কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।কিডনি সুস্থ রাখতে যা মেনে চলবেন :
প্রচুর পানি পান করুন, তবে মাত্রা বজায় রেখে।

অপ্রয়োজনে ওষুধ সেবন এড়িয়ে চলুন।

পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন।

নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষ করে কিডনি সমস্যা থাকলে।

কিডনি ভালো থাকলে শরীর থাকবে সুস্থ ও ভারসাম্যপূর্ণ। তাই এখন থেকেই সাবধান হোন, সঠিক খাবার ও অভ্যাসের মাধ্যমে কিডনির যত্ন নিন।

সূত্র : এবিপি বাংলা

About Syed Enamul Huq

Leave a Reply