Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ইসির সঙ্গে সংলাপে ইসলামী ঐক্যজোটের দুই পক্ষ, হট্টগোল
--সংগৃহীত ছবি

ইসির সঙ্গে সংলাপে ইসলামী ঐক্যজোটের দুই পক্ষ, হট্টগোল

অনলাইন ডেস্কঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রবিবার সকালে গণফোরামসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। এসময় সংলাপ করতে আসেন ইসলামী ঐক্যজোটের দুই পক্ষ। এ নিয়ে কিছুটা হট্টগোল সৃষ্টি হয়েছে। পরে যাদের কাছে সংলাপের চিঠি নেই, তাদের বের হয়ে যাওয়ার অনুরোধ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

জানা যায়, সংলাপে অংশ নিতে দলটির যুগ্ম মহাসচিব দাবি করা মইনুদ্দিন রুহিসহ তিন সদস্যের প্রতিনিধি আগেই চেয়ারে বসেন। পরে দলটির আরেক পক্ষের মাওলানা জোবায়েরসহ একটি প্রতিনিধিদল সংলাপের কক্ষে প্রবেশ করেন, যাদের কাছে ইসি থেকে পাঠানো আমন্ত্রণপত্র রয়েছে। তখন কিছুটা হট্টগোল পরিস্থিতি তৈরি হয়। এসময় ইসি সচিব যাদের কাছে চিঠি নেই তাদের সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ জানান।
সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সময় মইনুদ্দিন রুহি বলেন, ‘আমাদের চিঠিটা ব্ল্যাকমেইল করে ওনারা উঠিয়ে নিয়েছেন। কমিশন চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে। চেয়ারম্যান যাদের প্রতিনিধি নির্ণয় করেছেন, তারা আসবেন না? চেয়ারম্যান আমাদের চিঠি দিয়ে, প্যাডের মধ্যে লিখে দিয়েছেন। ওনারা (ইসি) বলছেন চিঠি যার কাছে তারা বসবেন।

ইসলামী ঐক্যজোটের এক পক্ষ সম্মেলন কক্ষ ত্যাগ করলে ইসি সচিব বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত অসামঞ্জস্যতা দিয়ে শুরু করার জন্য। তিতা দিয়ে শুরু করলে নাকি ভালো হয়।

About Syed Enamul Huq

Leave a Reply