Friday , 31 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘৩২ শেখ হাসিনার বাবার বাড়ি না, সবার বাড়ি’
--আইনজীবী সৈয়দ মামুন মাহবুব

‘৩২ শেখ হাসিনার বাবার বাড়ি না, সবার বাড়ি’

অনলাইন ডেস্ক:

আইনজীবী সৈয়দ মামুন মাহবুব অভিযোগ করে বলেছেন, দায়িত্ব নেওয়ার পরই দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারতেন ড. মুহাম্মদ ইউনূস। ৮ তারিখে দায়িত্ব নেওয়ার পর তিনি চাইলেই দ্রুত ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। সম্প্রতি ‘চরচার’ এক টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে মামুন মাহবুব এসব কথা বলেছেন।

তার মানে তিনি তখন বুঝাতে চেয়েছেন তোমার গ্রামেও তো আছে তাদের ধরো, মারো এরকম কিছু।’ তিনি আরো বলেন, ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনাও ঠিক হয়নি। ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ টেনে মামুন মাহবুব বলেন, ‘৩২ নম্বর বাড়ি শুধু শেখ হাসিনার বাবার বাড়ি নয়। এটি সবার বাড়ি।
এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জায়গা। ৩২ নম্বর বাড়ি ভাঙার পেছনে কারা নির্দেশ দিয়েছে, তা খতিয়ে দেখা দরকার। ৩২টা আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর। কাদের নির্দেশে এটা ভাঙা হয়েছে এবং কারা জড়িত ছিল তার বড় প্রমাণ ওই দিনই রাতে পাকিস্তানের আইএসআই আনন্দ প্রকাশ করেছে, পাকিস্তান পার্লামেন্টও কথা বলেছে যে এবার শেখ মুজিব তার সাজা পেল।’

About Syed Enamul Huq

Leave a Reply