Friday , 31 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ও জাতীয় প্রেস ক্লাব
--সংগৃহীত ছবি

বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ও জাতীয় প্রেস ক্লাব

অনলাইন ডেস্ক:

জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মান উন্নয়ন এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে যৌথভাবে কাজ করতে একমত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির মিটিং রুমে যৌথসভায় উভয় পক্ষ এ বিষয়ে একমত হয়েছে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহনওয়াজ, সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, উপদেষ্টা ওসমান গণি মনসুর, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, নির্বাহী সদস্য সালেহ নোমান, সাইফুল ইসলাম শিল্পী ও ওয়াহিদ জামান।

জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য কাদের গনি চৌধুরী, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, এ কে এম মহসীন ও মাসুমুর রহমান খলিলী।

About Syed Enamul Huq

Leave a Reply