Thursday , 27 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিগত সরকারের লুটপাটে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে : তথ্যমন্ত্রী
--তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিগত সরকারের লুটপাটে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ‘ইউরোপে জনশক্তি প্রেরণে প্রতিকূলতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে দক্ষ জনশক্তি তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে।

বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং বর্তমানে তাদের পাঠানো রেমিট্যান্স বিশ বিলিয়ন ডলারেরও বেশি। তিনি বলেন, ‘দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রেমিট্যান্স আয়ের পরিধি আরো বাড়ানো জরুরি।’এ সময় তিনি উল্লেখ করেন, বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

About Syed Enamul Huq

Leave a Reply