Wednesday , 29 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শেয়ারবাজারের টাকা লুটকারীদের বিচার হয়নি : রুমিন ফারহানা
--রুমিন ফারহানা

শেয়ারবাজারের টাকা লুটকারীদের বিচার হয়নি : রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক:

শেয়ারবাজারের টাকা লুটকারীদের বিচার হয়নি জানিয়ে তাদের বিচার দাবি করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বৃহস্পতিবার সংসদে তিনি বিচার দাবি করেন।

বৃহস্পতিবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হয়।

রুমিন ফারহানা বলেন, ‘শেয়ারবাজারের টাকা লুটপাট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে। যাদের কখনো বিচারের আওতায় আনা হয়নি।’

গত ১৫ বছরে শেয়ারবাজার থেকে ১ লাখ কোটি টাকার ওপরে লুট হয়েছে বলে দাবি করেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘এই টাকা সাধারণ মানুষের টাকা। যে মানুষগুলো তাদের সব সঞ্চয় শেয়ারবাজারে ইনভেস্ট করেছেন।

একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে এই টাকাগুলো লুট হয়েছে। যাদের কখনো বিচারের আওতায় আনা হয়নি।’অর্থমন্ত্রীর কাছে রুমিন ফারহানা শেয়ারবাজার লুটকারীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। তিনি পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যোগ্য লোক নিয়োগ দিয়ে পুঁজিবাজারের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।

About Syed Enamul Huq

Leave a Reply