Sunday , 30 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Author Archives: Syed Enamul Huq

কুষ্টিয়ায় ২ পতিতাসহ ৫ দালাল চাঁদাবাজ চক্রের ৭ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া অনৈতিক কাজের উদ্দেশ্যে বাসায় ডেকে এনে নগ্ন অবস্থায় ভিডিও ধারন করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার কথা বলে হুমকি দিয়ে চাদা আদায় কারী চক্রের ২ জন পতিতা সহ ৫ জন দালাল চক্রের সদস্য সহ মোট ৭ জন র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। সোমবার ২৮ ডিসেম্বর বেলা ১২ টার সময় কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছেন র‍্যাব ... Read More »

খালেদাকে বিদেশে পাঠানোর সুযোগ আইনে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদাকে বিদেশে পাঠানোর সুযোগ আইনে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন মন্ত্রণালয় থেকে আমরা একটা মতামত পেয়েছি, যেখানে বলা হয়েছে, খালেদাকে বিদেশে পাঠানোর সুযোগ আইনে নাই। মাদক নিয়ন্ত্রণসংক্রান্ত এক বৈঠক শেষে আজ মঙ্গলবার এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মতামতের কপি পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা বুঝতেই পারছেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য ... Read More »

সন্তানের চিকিৎসার খরচ জোগাতে কক্সবাজারে যান স্বামী-স্ত্রী

সন্তানের চিকিৎসার খরচ জোগাতে কক্সবাজারে যান স্বামী-স্ত্রী

অনলাইন ডেস্ক: আট মাস বয়সী শিশুর হার্টের সমস্যা। তার চিকিৎসার খরচ জোগাতে শিশুসন্তানকে নিয়ে কক্সবাজারে যান স্বামী-স্ত্রী। তিন মাস ধরে সেখানে দেশি-বিদেশি পর্যটকদের কাছ থেকে অর্থ সহায়তা চাইছিলেন। এই দম্পতির কাছেই ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন স্থানীয় আশিকুর রহমান ও তাঁর সহযোগীরা। চাঁদা না পেয়ে গত বুধবার লাবনী সৈকত এলাকার রাস্তা থেকে ওই নারীকে অটোরিকশায় তুলে নিয়ে যান তাঁরা। ... Read More »

৩০ ডিসেম্বর প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

৩০ ডিসেম্বর প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

অনলাইন ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। এম এ খায়ের জানান, বই উৎসব উদ্বোধনের দিন ফল প্রকাশ করা হবে। ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরীক্ষা শুরুর সময় শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন ... Read More »

জাতীয় সরকারের প্রস্তাব উত্থাপন করলেন আ স ম রব

জাতীয় সরকারের প্রস্তাব উত্থাপন করলেন আ স ম রব

অনলাইন ডেস্ক: বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের প্রস্তাব উত্থাপন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তাঁর প্রস্তাবের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। তাঁরা জাতীয় সরকার গঠনের লক্ষ্যে দেশব্যাপী গণ-আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক অনুষ্ঠানে ‘জাতীয় সরকার’ গঠনের গুরুত্ব তুলে ধরে ... Read More »

বাংলাদেশকে রেসের ঘোড়া বললেন বেনজীর আহমেদ

বাংলাদেশকে রেসের ঘোড়া বললেন বেনজীর আহমেদ

অনলাইন ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ এখন রেসের ঘোড়া। এই জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। ষড়যন্ত্র মোকাবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হওয়ার সময় কিন্তু নেই। আমরা বিজয়ী জাতি। বাংলাদেশের মানুষ পরাজয় মানে না। এ জাতিকে কেউ পরাজিত করতে পারবে না।’ সোমবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নেতা মোদের শেখ মুজিব’ গ্রন্থ শীর্ষক আলোচনা সভায় ... Read More »

বরগুনায় র্ডপ এর সহায়তায় কেওড়াবুনিয়া ইউনিয়নে পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে জনগনের গণশুনানী

বরগুনায় র্ডপ এর সহায়তায় কেওড়াবুনিয়া ইউনিয়নে পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে জনগনের গণশুনানী

বরগুনা প্রতিনিধি: বরগুনায় পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে জণগনের গণশুনানী ওয়াশ এসডিজি নাগরিক কমিটির সদস্য বীর মুক্তি যোদ্ধা আব্দুল বারেক মুন্সী এর সভাপতিত্বে কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় । গতকাল বেলা ১১টায় কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াশ এসডিজি নাগরিক কমিটির সদস্য আবুল কালাম। অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ... Read More »

নির্বাচন পরবর্তী সহিংসতা  কুষ্টিয়া কুমারখালীতে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

নির্বাচন পরবর্তী সহিংসতা কুষ্টিয়া কুমারখালীতে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ইউপি নির্বাচনের পরেরদিন পৃথক পৃথক মেম্বর প্রার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এছাড়াও ১১ টি ঘড়বাড়ির ভাংচুর ও গুলিরবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথ গ্রামে সোমবার সকাল ৮ টার দিকে দুই পরাজিত মেম্বর কাসেম ও ইসলাম সরদারের সমর্থকদের মাঝে এবং দুপুরে  শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে  ... Read More »

উখিয়ার ৫ ইউপি’র ৬০ সদস্য-সদস্যা শপথ গ্রহণ করলেন

উখিয়ার ৫ ইউপি’র ৬০ সদস্য-সদস্যা শপথ গ্রহণ করলেন

উখিয়া, কক্সবাজার, প্রতিনিধি: কক্সবাজারে উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ওর্য়াডের সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান সোমবার (২৭ ডিসেম্বর)বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনিজাম উদ্দিন আহমেদ। উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। বক্তব্য রাখেন , ... Read More »

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৭

অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় সময় তাদের ... Read More »