Sunday , 30 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Author Archives: Syed Enamul Huq

এবার স্থানীয় নির্বাচনে অযোগ্য হচ্ছেন বিলখেলাপিরাও, তালিকায় আরও যারা আছেন

এবার স্থানীয় নির্বাচনে অযোগ্য হচ্ছেন বিলখেলাপিরাও, তালিকায় আরও যারা আছেন

অনলাইন ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রস্তাব অনুযায়ী, ঋণখেলাপির পাশাপাশি ঋণের গ্যারান্টার হিসেবে খেলাপি, বিদ্যুৎ-গ্যাস-পানি, ওয়াসা ও ভূমি করসহ বিভিন্ন সেবার বিলখেলাপি, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম ... Read More »

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অনলাইন ডেস্কঃ তরলীকৃত অবস্থায় আমদানি করা প্রাকৃতিক গ্যাস—এলএনজি টার্মিনাল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ব্যাহত হচ্ছে শিল্প-কারখানার কার্যক্রম এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সংশ্লিষ্টদের আশঙ্কা— টার্মিনাল চালু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে। ... Read More »

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্কঃ সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সে সঙ্গে এ সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৯ শিশুর শরীরে হাম ও উপসর্গ দেখা গেছে।  সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে হামের ... Read More »

দেশের ১৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্কঃ দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ... Read More »

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বেড়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ সময়ে কিছু জেলার নদীর পানি বিপৎসীমায় প্রবাহিত হয়ে কয়েকটি জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলও প্লাবিত হতে পারে। রোববার (১৯ জুলাই) এক পূর্বাভাসে এসব তথ্য জানানো ... Read More »

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার পর ইরান এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তাদের মধ্যকার দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটি পুরোপুরি কার্যকরহীন হয়ে পড়েছে। এর আগে একাধিকবার ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে এই সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং বলা হয়েছিল যে মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে ইরানও শর্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। তবে এবার দেশটির অবস্থান আরও কঠোর ... Read More »

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং বৈশ্বিক পরিসরে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষার উপর তিন মাসব্যাপী বেসিক ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার এক দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ১৬ জুলাই, বৃহস্পতিবার বিকেলে গাকৃবির ... Read More »

ইয়ামালকে চ্যাম্পিয়ন দেখতে চান না মেসি, জানালেন পরিকল্পনা

ইয়ামালকে চ্যাম্পিয়ন দেখতে চান না মেসি, জানালেন পরিকল্পনা

স্পোর্টস ডেস্কঃ আগামীকাল রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা, ৩৯ বছর বয়সি লিওনেল মেসি যখন আর্জেন্টিনার হয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন, তখন স্পেনের হয়ে মাঠে থাকবেন ফুটবলের নতুন জাদুকর ও ১৯ বছর বয়সি তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। বয়সে ২০ ... Read More »

ওসির সামনে দুই সাংবাদিকের ওপর কৃষক দল নেতার হামলা

ওসির সামনে দুই সাংবাদিকের ওপর কৃষক দল নেতার হামলা

অনলাইন ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে শাহরিয়ার আলম সোহাগ ও মিশন আলী নামের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই সাংবাদিক কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত শাহরিয়ার আলম সোহাগ দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ উপজেলা ... Read More »

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্কঃ দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম ... Read More »