Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Author Archives: Syed Enamul Huq

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি

অনলাইন ডেস্কঃ ওড়িশা-অন্ধ্র উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হতে পারে। এমন অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার আবহাওয়ার সতর্কবার্তায় আরো বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ... Read More »

রাষ্ট্রের অর্থের এই অপচয়, পরিবর্তনটা কোথায় হবে— প্রশ্ন জিল্লুর রহমানের

রাষ্ট্রের অর্থের এই অপচয়, পরিবর্তনটা কোথায় হবে— প্রশ্ন জিল্লুর রহমানের

অনলাইন ডেস্কঃ রাষ্ট্রের অর্থের এই অপচয়, পরিবর্তনটা কোথায় হবে বলে প্রশ্ন করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান পৃথিবীর বিখ্যাত মানুষ, তিনি নিজেই গুনে গুনে এখন পর্যন্ত ২৬টা সুবিধা নিয়েছেন। যেগুলো তিনি না নিলেও পারতেন। ম্যানপাওয়ার লাইসেন্স থেকে শুরু করে ইউনিভার্সিটির অনেক কিছুই। কিন্তু তিনি শেখ হাসিনার মতো বিমান ভর্তি করে এই যে নিউইয়র্কে গেলেন, কাউকে ... Read More »

শতাধিক সফরসঙ্গী নিয়ে আমেরিকা যাত্রায় শেখ হাসিনার স্মৃতি জেগে উঠল

শতাধিক সফরসঙ্গী নিয়ে আমেরিকা যাত্রায় শেখ হাসিনার স্মৃতি জেগে উঠল

অনলাইন ডেস্কঃ সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল বলেছেন, দুই মেয়েসহ শতাধিক সফরসঙ্গী নিয়ে ড. ইউনূসের আমেরিকা যাত্রায় শেখ হাসিনার স্মৃতি জেগে উঠল। সম্প্রতি নিজের ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন তিনি। মাহবুব কামাল বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা রিসেট বাটন চেপে আমাদের স্মৃতি মুছে ফেলতে চেয়েছিলেন। অথচ তিনি নিজেই আমাদের স্মৃতি জাগ্রত করছেন। মাহবুব কামাল আরো বলেন, দুই মেয়েসহ শতাধিক সফরসঙ্গী ... Read More »

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, প্রশাসনের বক্তব্যে ছাত্রদলের ক্ষোভ

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, প্রশাসনের বক্তব্যে ছাত্রদলের ক্ষোভ

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও অসংগতি অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বিবৃতি দিয়েছে তাতে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রার্থীদের অভিযোগকে ‘অনির্দিষ্ট’ ও ‘সারবত্তাহীন’ বলে উল্লেখ করা হয়, যা নিয়ে ছাত্রদল তীব্র ... Read More »

ড. ইউনূসের মিশন শতভাগ সফল, বদলে দিলেন রাজনীতির সব হিসাব : রনি

ড. ইউনূসের মিশন শতভাগ সফল, বদলে দিলেন রাজনীতির সব হিসাব : রনি

অনলাইন ডেস্কঃ ড. ইউনূস যে মিশন নিয়ে দলবল নিয়ে যুক্তরাষ্ট্রে সফর করেছেন তা শতভাগ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে তিনি এ মন্তব্য করেন। গোলাম মাওলা রনি বলেন, ‘ড. ইউনূসের আমেরিকা গমন সারা বাংলাদেশকে উত্তাল করেছে। তিনি যখন সেখানে যাচ্ছিলেন তখন একটার পর একটা ঘটনা ঘটছিল। শেষ পর্যায়ে ... Read More »

নির্বাচন নিয়ে সারজিসের হুঁশিয়ারির জবাবে যা বললেন প্রেসসচিব

নির্বাচন নিয়ে সারজিসের হুঁশিয়ারির জবাবে যা বললেন প্রেসসচিব

অনলাইন ডেস্কঃ প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে  নির্বাচন কমিশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দলীয় প্রতীক বরাদ্দেও চলছে তোড়জোড়। এর মধ্যে ঘোষণা এলো— শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। ইসি সচিবের এমন ঘোষণার পর কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির বেশির ভাগ নেতা। সরল পথে দাবি আদায় না হলে তারা ... Read More »

দুই মহান উপাচার্যের কর্ম ও আদর্শ চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে” :  সাবেক দুই উপাচার্যের স্মরণসভায় বাউবি উপাচার্য

দুই মহান উপাচার্যের কর্ম ও আদর্শ চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে” : সাবেক দুই উপাচার্যের স্মরণসভায় বাউবি উপাচার্য

গাজীপুর জেলা প্রতিনিধিঃ  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ আজ ভেসে উঠেছিল স্মৃতির দীপ্তিময় আলোয়; যেন দুই আলোকপুরুষের অনন্ত উপস্থিতি নিভে না যাওয়া প্রদীপের মতো চারপাশে ছড়িয়ে দিচ্ছিল শ্রদ্ধা, ভালবাসা ও আবেগের আভায়। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্র যেন হয়ে উঠল নবীণ প্রবীণের স্মৃতিচারণের মিলনক্ষেত্র। এই দিনে স্মৃতিচারণ করা হলো দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে— প্রতিষ্ঠাতা উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ... Read More »

ভোটের জন্য জোরেশোরে প্রস্তুতি চলছে : সিইসি

ভোটের জন্য জোরেশোরে প্রস্তুতি চলছে : সিইসি

অনলাইন ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিদ্যমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ফেব্রুয়ারির ভোটের জন্য অপেক্ষায় রয়েছি। রোজার আগে ভোটের জন্য জোরেশোরে চূড়ান্ত প্রস্তুতি চলছে, ভোটের দিনের দুই মাস আগে তফসিল ঘোষণা হবে। ভোটের আগে সব গোলমাল ঠাণ্ডা হয়ে যাবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে সর্বশক্তি দিয়ে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ ... Read More »

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এত বেশি কেন— প্রশ্ন নাদিম মাহমুদের

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এত বেশি কেন— প্রশ্ন নাদিম মাহমুদের

অনলাইন ডেস্কঃ জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা এত বেশি কেন সেই প্রশ্ন তুলেছেন লেখক ও গবেষক ড. নাদিম মাহমুদ। তিনি বলেন, ‘যখন যে সরকার থাকে, তখন তাদের কেন বিশাল বহর নিয়ে রাষ্ট্রীয় সফরে যেতে হয়, কেউ কি বলতে পারেন? শেখ হাসিনা থেকে ড. ইউনূস সবার দল এত বড় থাকে কেন? তাদের কাজ কী?’ আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া ... Read More »

যে কারণে ড. ইউনূস সফরসঙ্গীদের ফেলে চলে গেলেন

যে কারণে ড. ইউনূস সফরসঙ্গীদের ফেলে চলে গেলেন

অনলাইন ডেস্কঃ কানাডাভিত্তিক বাংলা পত্রিকা ‘নতুন দেশ’-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেছেন, “নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এক নাটকীয় পরিস্থিতির জন্ম দিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গী বিএনপি ও এনসিপি নেতারা যখন বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে একপ্রকার ‘বলি’ হয়ে পড়লেন, তখন ড. ইউনূস নিজে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নির্বিঘ্নে সরে গেলেন। রাজনৈতিক শিবিরে গুঞ্জন উঠেছে, এটি ছিল ড. ইউনূসের একটি ... Read More »