Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Author Archives: Syed Enamul Huq

নিহত বেড়ে ১৯, আহত অন্তত ৫০

নিহত বেড়ে ১৯, আহত অন্তত ৫০

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সোমবার বিকেলে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনের আগে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ... Read More »

আকাশে ওড়ার ১২ মিনিটের মধ্যেই আছড়ে পড়ে বিমানটি

আকাশে ওড়ার ১২ মিনিটের মধ্যেই আছড়ে পড়ে বিমানটি

অনলাইন ডেস্কঃ রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের ... Read More »

খাগড়াছড়িতে বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

খাগড়াছড়িতে বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

অনলাইন ডেস্কঃ খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের (২৩ বিজিবি) সঙ্গে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ সোমবার (২১ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, গোলাবারুদসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, আজ সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নে পুংপাড়ার এলাকার গীর জঙ্গলে বিজিবির টহলদলের ওপর ... Read More »

বাউবির এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ :  পাশের হার শতকরা ৬০ দশমিক ৭১

বাউবির এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ : পাশের হার শতকরা ৬০ দশমিক ৭১

গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার-২০২৫ এর  ফলাফল আজ সোমবার ২১ জুলাই দুপুরে প্রকাশিত হয়েছে। বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এর  অনুমোদনক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদ এই ফলাফল প্রকাশ করেন। এবারে পাসের হার শতকরা ৬০ দশমিক ৭১। বাউবির এসএসসি পরীক্ষা–২০২৫ এর ১ম ও ২য় বর্ষে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ১৯১ জন। এর মধ্যে ... Read More »

যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছে, তাদেরই নাম মুছে গেছে: আনিস আলমগীর

যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছে, তাদেরই নাম মুছে গেছে: আনিস আলমগীর

অনলাইন ডেস্কঃ সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, জাতীয় নেতাদের সম্মান করে, জুলাই চেতনাকে ধারণ করে ছাত্র নেতারা রাজপথে দাপিয়ে বেড়াতে পারতেন, আজ তাদের চলাফেরায় লাগছে সেনাপাহারা। তিনি বলেন, ইতিহাস বলে, যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছে, তাদেরই নাম মুছে গেছে। এনসিপি কি পারবে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে? আজ সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। আনিস আলমগীর ... Read More »

দেশের ইতিহাসে প্রথমবার ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ দেখলাম : দেবপ্রিয়

দেশের ইতিহাসে প্রথমবার ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ দেখলাম : দেবপ্রিয়

অনলাইন ডেস্কঃঅর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবার কোনো ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ (এনডিএ) সই হতে দেখলাম। তিনি বলেন, ‘বিষয়টি ইতিহাসে প্রথমবার দেখলাম—একটি বিষয়কে নন-পেপার না করে সরাসরি এনডিএ করা হয়েছে। যার ফলে এটি এখন একটি বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। এখন যদি বাংলাদেশ কোনো লবিস্ট নিয়োগ করে, তার কাছেও এই তথ্য প্রকাশ করা যাবে না। রবিবার (২০ জুলাই) রাজধানীর একটি ... Read More »

বান্দরবানে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

বান্দরবানে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

অনলাইন ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বান্দরবানকে ‘শাস্তির জায়গা’ বলায় পার্বত্য অঞ্চলের প্রতি অবমাননা করা হয়েছে উল্লেখ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। জেলা নিয়ে এমন মন্তব্যের কারণে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ‘ছাত্রসমাজ’। আজ রবিবার দুপুরে বান্দরবান প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে পার্বত্য ... Read More »

সাংবাদিকরা দুর্বল হলে নাগরিক সমাজ দুর্বল হবে : ড. দেবপ্রিয়

সাংবাদিকরা দুর্বল হলে নাগরিক সমাজ দুর্বল হবে : ড. দেবপ্রিয়

অনলাইন ডেস্কঃ অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘‘সরকার বা মালিকপক্ষের বাইরেও এখন ‘নৈতিক খবরদারি’ করতে চাওয়া একটি আগ্রাসী পাঠকগোষ্ঠী তৃতীয় প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। তারা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া কিংবা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো কথাও বলছে। সাংবাদিকরা দুর্বল হলে নাগরিক সমাজ দুর্বল হবে, ফলস্বরূপ রাজনীতি দুর্বল হবে, আর তার প্রভাবে দুর্বল হয়ে পড়বে উৎপাদনশীল অর্থনীতিও। এতে পিছিয়ে পড়বে বাংলাদেশ। ... Read More »

ঠিক নেই গঠনতন্ত্র, ২৫ উপজেলায় ন্যূনতম ভোটার দেখাতে পারেনি এনসিপি

ঠিক নেই গঠনতন্ত্র, ২৫ উপজেলায় ন্যূনতম ভোটার দেখাতে পারেনি এনসিপি

অনলাইন ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গঠনতন্ত্র ঠিক নেই। এ ছাড়া দেশের ২৫ উপজেলা বা থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রয়োজনীয়সংখ্যক ভোটার (ন্যূনতম ২০০ জন) সদস্যের অন্তর্ভুক্তি পাওয়া যায়নি। কোনো কোনো উপজেলায় একই ব্যক্তিকে বারবার ভোটার সমর্থক হিসেবে দেখানো হয়েছে। নিবন্ধন চেয়ে দলটির করা আবেদনের প্রাথমিক বাছাইয়ে এমন ত্রুটি পেয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এসব ত্রুটি সংশোধন করতে দলটিকে ১৫ দিন ... Read More »

সোনাগাজী উপজেলা/ এনসিপির দুই নেতার পদত্যাগ, ফেসবুকে ঘোষণা

সোনাগাজী উপজেলা/ এনসিপির দুই নেতার পদত্যাগ, ফেসবুকে ঘোষণা

অনলাইন ডেস্কঃ জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই নেতা। কমিটি ঘোষণার এক মাসের মাথায় তারা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন। দল থেকে পদত্যাগ করা দুই নেতার নাম ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন। শুক্রবার (১৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তারা। এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুন সোনাগাজী উপজেলা ... Read More »