Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Author Archives: Syed Enamul Huq

স্ত্রী—কে বানিয়েছেন ঠিকাদার

স্ত্রী—কে বানিয়েছেন ঠিকাদার

ঠাকুরগাঁও প্রতিনিধি :— আউটসোর্সিংয়ে কর্মী নিয়োগে বাণিজ্যের অভিযোগে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হলেও পুরোনো কর্মস্থলেই বহাল তবিয়তে অফিস করছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ের উচ্চমান সহকারী মহসীন আলী। গত ১৫ মে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসে বদলি করে দুই কর্মদিবসের মধ্যে কর্মস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি ... Read More »

বিএনপির তারুণ্যের সমাবেশে জনতার ঢল

বিএনপির তারুণ্যের সমাবেশে জনতার ঢল

নাটোর প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুবদল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের সমাবেশে জনতার ঢাল নেমেছিল নাটোরের লালপুরে। শনিবার বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে আয়োজিত লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছেলে জেলা বিএনপির ... Read More »

ট্রেন দুর্ঘটনায় ছেলের পরে মারা গেলেন মা

ট্রেন দুর্ঘটনায় ছেলের পরে মারা গেলেন মা

ফেনী প্রতিনিধি : ফেনীতে সিএনজি অটোরিকশায় ট্রেনের ধাক্কায় হাফিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত মা ফাতেমাতুজ জোহরাকে (৬২) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়া হলে সেখানে তিনিও মারা যায়। এর আগে শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে শহরের গোডাউন কোয়ার্টার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজী বাড়ির ... Read More »

পুলিশ কমিশনারের পদত্যাগ  দাবিতে ফের সড়ক অবরোধ

পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে ফের সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি : খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের এক দফা দাবিতে কেএমপি সদর দপ্তর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির অঙ্গ সংগঠগনের নেতাকর্মীরা।  শনিবার (২৮ জুন) বেলা ৩টা থেকে তারা কেএমপির সামনের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। ফলে বন্ধ হয়ে যায় খানজাহান আলী রোডের যানবাহন চলাচল। গত মঙ্গলবার ... Read More »

হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন শুরু

হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন শুরু

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজার অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার কাজাইকাটা গ্রামের হাবিবুল্লাহর সন্তানসম্ভবা স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলে তাকে শনিবার দুপুরের দিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। প্রথমে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ করাতে সমস্যা মনে হওয়ায় তাকে নকলা হাসপাতালেই সিজার অপারেশনের মাধ্যমে প্রথম বারের মতো এ হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন ... Read More »

পাঁচ শতাধিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

পাঁচ শতাধিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নরসিংদীর মনোহরদীতে পাঁচ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে মনোহরদী উপজেলার অর্জুনচর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। এসময় ... Read More »

প্রাইভেটকারের ধাক্কায় শিক্ষক নিহত, আহত—?

প্রাইভেটকারের ধাক্কায় শিক্ষক নিহত, আহত—?

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে রাস্তায় হাঁটতে বের হয়ে প্রাইভোটকারের ধাক্কায় আতাউর রহমান (৫০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।  শনিবার (২৮ জুন) সকালে দেওয়ানগঞ্জ—সানন্দবাড়ি সড়কের পোল্লাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামে মৃত শামসুদ্দিন বাচ্চু মিয়ার ছেলে।তিনি আতাউর রহমান পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক৷ স্থানীয় সূত্র জানায়, সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে ... Read More »

লটারির নামে জুয়া বন্ধে প্রতিবাদ

লটারির নামে জুয়া বন্ধে প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুটির শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে চালানো অবৈধ জুয়ার আসর বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।  শনিবার (২৮ জুন) সকাল ১০টায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঝলক পরিষদের ব্যানারে এ কর্মসূচি হয়।  শিল্প ও সংস্কৃতির নামে জুয়া নয়, স্লোগানে বক্তারা বলেন, কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলায় লটারি ও ড্রয়ের নামে একটি ... Read More »

কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ যুবক আটক

কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ যুবক আটক

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ এক যুবক আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৮ জুন) ভোরে আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরে গোমতী নদীর বেরি বাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক যুবকের নাম আরিফ হোসেন (২৭)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পাথুরিয়া পাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। গ্রেফতার আরিফ হোসেনের থেকে পাইপগান, চাপাতি, চাইনিজ কোরাল, কিং ফিসার বিয়ার, গাঁজা ও ইয়াবা উদ্ধার ... Read More »

আরএমও কে মারধরের ঘটনায় গ্রেপ্তার

আরএমও কে মারধরের ঘটনায় গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) মারধরের ঘটনায় চিকিৎসক ইকরামুল হক হিটলুকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  শনিবার (২৮ জুন) দুপুর ২ টার দিকে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।  এরআগে গত ২৩ জুন জামালপুর জেনারেল হাসপাতালের ... Read More »