Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Author Archives: Syed Enamul Huq

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

আন্তর্জাতিকঃ নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। এতটাই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন হচ্ছে। বিষয়টি চোখে পড়েছে ইরানেরও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ... Read More »

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্কঃ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সৌদি সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফর করছেন। শুক্রবার ( ২২ মে )  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার  সস্ত্রীক সৌদি আরব গমন করেছেন। ... Read More »

শেষ হলো হজ ফ্লাইট, সৌদিতে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ জন

শেষ হলো হজ ফ্লাইট, সৌদিতে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ জন

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ থেকে চলতি বছরের পবিত্র হজের সব ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। নিবন্ধিত সব হজযাত্রী ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি হজযাত্রী। তবে এবারের হজে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। হজ বুলেটিন অনুযায়ী, এবার ... Read More »

জাতীয় নদী দিবস আজ

জাতীয় নদী দিবস আজ

অনলাইন ডেস্কঃ শনিবার (২৩ মে) সারা দেশে পালিত হচ্ছে জাতীয় নদী দিবস। নদীমাতৃক বাংলাদেশের প্রাণ-প্রকৃতি, অর্থনীতি, কৃষি, সংস্কৃতি ও জনজীবনে নদীর গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে-‘নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী রক্ষায় সবাই এগিয়ে আসুন।’ দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আলোচনা সভা, সেমিনার, ... Read More »

রোববার থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন, জেনে নিন সময়সূচি

রোববার থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন, জেনে নিন সময়সূচি

অনলাইন ডেস্কঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ১০টি ‘ঈদ স্পেশাল’ ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (২৪ মে) থেকে শুরু হওয়া এসব বিশেষ ট্রেন ঈদের আগে ও পরে নির্ধারিত রুটে চলাচল করবে। চট্টগ্রাম, চাঁদপুর, দেওয়ানগঞ্জ, কিশোরগঞ্জ ও পার্বতীপুরসহ বিভিন্ন গন্তব্যে চলবে ট্রেনগুলো। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে। কর্মপরিকল্পনা অনুযায়ী, ... Read More »

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু

অনলাইন ডেস্কঃ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৩ মে (শনিবার) থেকে আগামী ৬ জুন (শনিবার) পর্যন্ত একটানা ১৫ দিন বন্ধ থাকবে। শুক্রবার (২২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ২৩ মে থেকে ৬ জুন শনিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৭ জুন ... Read More »

ঝড়বৃষ্টির মধ্যে তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ঝড়বৃষ্টির মধ্যে তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্কঃ আগামী কয়েকদিনে দেশের সব বিভাগেই মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে। শনিবার (২৩ মে) আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ... Read More »

নিজের ওপর হামলার বর্ণনা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের ওপর হামলার বর্ণনা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্কঃ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। পরে এক ফেসবুকে নাসীরুদ্দীন বলেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা ... Read More »

কমছে না নিত্যপণ্যের দাম, মাছের বাজারেও আগুন

কমছে না নিত্যপণ্যের দাম, মাছের বাজারেও আগুন

অনলাইন ডেস্কঃ নিত্যপণ্যের বাজারে আগুন। সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। একইসঙ্গে মাছ ও গরুর মাংসের উচ্চমূল্য আগেই চাপে রেখেছে ক্রেতাদের। এর মধ্যে সামান্য কমেছে শুধু ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ফলে সীমিত আয়ের মানুষের কাছে বাজার করা দিন দিন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা যায়। গত সপ্তাহের তুলনায় ... Read More »

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের বার্তা

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের বার্তা

অনলাইন ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে দফায় দফায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (২২ মে) অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ... Read More »