Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Author Archives: Syed Enamul Huq

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

অনলাইন ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু। রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু ... Read More »

‘নতুন কোনো হামলার জবাব হবে ভয়াবহ’// আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

‘নতুন কোনো হামলার জবাব হবে ভয়াবহ’// আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমেদ ভাহিদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধে চলমান আলোচনার মধ্যেও ইরান শত্রুপক্ষের সব ষড়যন্ত্র নস্যাৎ করবে।  সেইসঙ্গে সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং নতুন কোনো আগ্রাসন হলে তার জবাব হবে ভয়াবহ বলেও জানান তিনি। ‘জাতীয় প্রতিরোধ, ত্যাগ ও বিজয় দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। দিবসটি খোররামশাহর ... Read More »

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

অনলাইন ডেস্কঃ ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে সম্মত হয়নি বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাথমিক সমঝোতায় পারমাণবিক ইস্যুটি অন্তর্ভুক্ত ছিল না উল্লেখ করে ওই সূত্রটি জানায়, পারমাণবিক বিষয়টি নিয়ে কেবল একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যেই আলোচনা করা হবে, যা বর্তমান চুক্তির অংশ নয়। ফলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ... Read More »

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব্য যে চুক্তির কথা বলা হচ্ছে, সেখানে রাখা হয়নি ইসরাইলকে। স্বাভাবিকভাবে এতে খুশি নয় দখলদার দেশটি। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে উদ্বেগ কমানোর চেষ্টা করছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুপক্ষের মাঝে টানাপোড়েন চলছে। তবে নেতানিয়াহু সম্প্রতি এক্সে দাবি করেছেন যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক এখনো শক্তিশালী আছে। যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে ইসরাইলের ... Read More »

যুক্তরাষ্ট্র এবার ভুল করলে ‘বড় শাস্তি দেবে’ ইরান

যুক্তরাষ্ট্র এবার ভুল করলে ‘বড় শাস্তি দেবে’ ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারকে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলা হয়েছে। ইরান বলছে, ওই চুক্তির মাঝে যদি আমেরিকা আগ্রাসন চালায়, তবে এর জবাব হবে আগের কোনোবারের চেয়েও অনেক কঠিন। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, দুদেশের মাঝে প্রাথমিক সমঝোতা স্মারক ঘোষণার ইঙ্গিত মিললেও, আলোচনা ব্যর্থ হওয়ার সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে তেহরান। তারা আগেও ... Read More »

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্কঃ দেশের চার জেলায় দুপুর ১টার মধ্যে ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) আবহাওয়া অধিদপ্তরের থেকে প্রকাশিত দুপুর ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার কিছু স্থানে দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ... Read More »

‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের দল হিসেবে কাজ করতে হবে’

‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের দল হিসেবে কাজ করতে হবে’

অনলাইন ডেস্কঃ নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের একটা টিম বা দল হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শনিবার (২৩ মে) রাজউক অডিটোরিয়ামে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং-এর সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ... Read More »

রাজধানীতে জাল টাকাসহ যুবক আটক

রাজধানীতে জাল টাকাসহ যুবক আটক

অনলাইন ডেস্কঃ রাজধানীর সাইন্সল্যাব এলাকায় জাল টাকা দিয়ে রিকশাভাড়া পরিশোধের সময় অপু খন্দকার নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে নিউমার্কেট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করে। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি সাইন্সল্যাব এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি দেখতে ... Read More »

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি সই হলে, তা দেশের স্বার্থ রক্ষা করেই হবে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এদিন বিকালে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) চুক্তি কবে ... Read More »

রামিসাকে ধর্ষণ-হত্যা ‘জাতীয় ব্যাথা ও লজ্জা’: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রামিসাকে ধর্ষণ-হত্যা ‘জাতীয় ব্যাথা ও লজ্জা’: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

অনলাইন ডেস্কঃ শিশু রামিসাকে ধর্ষণের পর ‘জাতীয় ব্যাথা ও লজ্জা’ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপণ। শনিবার (২৩ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ ... Read More »