Sunday , 30 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Author Archives: Syed Enamul Huq

১৩,০০০ সমর্থককে মেসিদের ম্যাচ দেখতে দিতে চায় না আর্জেন্টিনা, নেপথ্যে যে কারণ

১৩,০০০ সমর্থককে মেসিদের ম্যাচ দেখতে দিতে চায় না আর্জেন্টিনা, নেপথ্যে যে কারণ

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা পৃথিবীর যেকোনো প্রান্তে দলকে অনুসরণ করেন। বিদেশের মাটিতেও তারা এমন পরিবেশ তৈরি করেন যেন মনে হয় নিজের মাঠে খেলছে আর্জেন্টিনা। কিন্তু এবার ২০২৬ বিশ্বকাপে সেই সমর্থকদের একটা বড় অংশকে স্টেডিয়ামের বাইরে রাখতে চাইছে আর্জেন্টিনা সরকার। আর্জেন্টিনা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রায় ১৩,০০০ ব্যক্তির একটি তালিকা পাঠিয়েছে। এই তালিকায় আছেন তারা, যারা সন্তানের ভরণপোষণের অর্থ দিতে ... Read More »

‘সে একটা পাগল!’ মেসির হ্যাটট্রিকের পর হালান্ডের বিশেষ বার্তা

‘সে একটা পাগল!’ মেসির হ্যাটট্রিকের পর হালান্ডের বিশেষ বার্তা

স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। এটি তার ষষ্ঠ বিশ্বকাপ। আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি হ্যাটট্রিক করেন। এটা বিশ্বকাপে তার জীবনের প্রথম হ্যাটট্রিক। পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও ছুঁয়ে ফেলেন তিনি। আর্জেন্টিনার সতীর্থরা তার প্রশংসা করেছেন। কিন্তু এবার বিশেষ বার্তা এল ভিন্ন একজনের কাছ থেকে। নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড লিখলেন, ‘সে একটা পাগল।’ আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ ... Read More »

কলকাতার ঘটনা নিয়ে মুখ খুললেন মোশাররফ করিম

কলকাতার ঘটনা নিয়ে মুখ খুললেন মোশাররফ করিম

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, ভারতের কলকাতায় তিনি ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছিলেন। প্রসঙ্গটি নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা নিজেই। সেখানে বলার মতো তেমন কিছু ঘটেনি বলে জানান তিনি। ... Read More »

বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’র শুভ উদ্বোধন

বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’র শুভ উদ্বোধন

মোঃ ইব্রাহীম খলিল ‎গাজীপুর প্রতিনিধিঃ ‎বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসে দীর্ঘমেয়াদী “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০” এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম. মঞ্জুরুল করিম রনি। এসময়ে একটি নিম গাছের চারা রোপণ করে এ কর্মসূচীর উদ্বোধন ... Read More »

বিএসপিএসটির সভাপতি নির্বাচিত হলেন গাকৃবি অধ্যাপক ড. বাছেত মিয়া

বিএসপিএসটির সভাপতি নির্বাচিত হলেন গাকৃবি অধ্যাপক ড. বাছেত মিয়া

মোঃ ইব্রাহীম খলিল ‎গাজীপুর প্রতিনিধিঃ ‎ফসল উদ্ভিদ বিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, শিক্ষক, গবেষক এবং পেশাজীবীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (বিএসপিএসটি) ২০২৬-২০২৮ মেয়াদে তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’র (গাকৃবি) অধ্যাপক এবং কৃষি অনুষদের সাবেক ডিন ড. মোঃ আব্দুল বাছেত মিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। ... Read More »

গাজীপুরে ৫৮ লাখ টাকা, সাড়ে দশ হাজার পিস ইয়াবাসহ আটক ২

গাজীপুরে ৫৮ লাখ টাকা, সাড়ে দশ হাজার পিস ইয়াবাসহ আটক ২

মোঃ ইব্রাহীম খলিল ‎গাজীপুর প্রতিনিধিঃ ‎গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি ভাড়া বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দিবাগত রাত ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার আক্কেল আলী রোডের একটি বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। ‎ ‎গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ... Read More »

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন উপায় জানালেন আইনজীবী শিশির মনির

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন উপায় জানালেন আইনজীবী শিশির মনির

অনলাইন ডেস্কঃ সাবেক আলোচিত-সমালোচিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তার মতে, শক্তিশালী আইনি নথিপত্র, নির্ভুল তথ্য উপস্থাপন এবং উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা নিশ্চিত করা গেলে বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব। সোমবার (১৫ জুন) নিজের ... Read More »

বেদেপল্লির কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, এক নারীর রাজকীয় আস্তানা

বেদেপল্লির কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, এক নারীর রাজকীয় আস্তানা

অনলাইন ডেস্কঃ বাইরে থেকে দেখলে সাধারণ একটি ঝুপড়ি ঘর মনে হয়; কিন্তু ভেতরে প্রবেশ করলেই মিলবে ভিন্ন চিত্র। নোয়াখালীর চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের বেদেপল্লিতে সরকারি খাস জায়গায় গড়ে তোলা একটি কুঁড়েঘরেই চলছে কথিত বেদে নামধারী এক মাদককারবারির রাজকীয় জীবনযাপন। সেখানে স্থাপন করা হয়েছে এয়ারকুলার (এসি) ও বিলাসবহুল আস্তানাজুড়ে বসানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। স্থানীয়দের অভিযোগ, এই আস্তানার ... Read More »

অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, সংসদে জানালেন মন্ত্রী

অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, সংসদে জানালেন মন্ত্রী

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের পুরনো ও অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম দিনে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এদিন অধিবেশনে ... Read More »

নেতানিয়াহুকে লাঠি-পাথর মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর

নেতানিয়াহুকে লাঠি-পাথর মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নেতানিয়াহু যদি আসন্ন সাধারণ নির্বাচন বানচাল বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, তবে প্রয়োজনে ‘লাঠি ও পাথর’ দিয়ে তাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে অপসারণ করতে হবে। রোববার (১৪ জুন) ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্রধানমন্ত্রী এই মন্তব্য ... Read More »