Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Author Archives: Syed Enamul Huq

আশা করব এক মাস বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে : তথ্যমন্ত্রী

আশা করব এক মাস বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আশা করব আগামী এক মাস অন্তত বিএনপির মিথ্যাচারটা বন্ধ থাকবে। ইসলাম ধর্মমতে সংযমের মাস রমজান শুরুর আগের দিন শনিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমি শুনলাম বিএনপি নাকি অনশন করছে এবং অনশনের সময় আশপাশের খাবারের দোকানে ভালো ... Read More »

আজ মাদারীপুরের ৪০ গ্রামে রোজা

আজ মাদারীপুরের ৪০ গ্রামে রোজা

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শনিবার (০২ এপ্রিল) থেকে মাদারীপুরের ৪০ গ্রামের লক্ষাধিক মানুষ রমজানের রোজা রাখা শুরু করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন। তিনি জানান, শুক্রবার (০১ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ ... Read More »

সঠিক পরিচর্যায় অটিজম শিশুরা রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সঠিক পরিচর্যায় অটিজম শিশুরা রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে তাদের সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্নেহ-ভালোবাসা দিয়ে গড়ে তোলা হলে তারাও পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে। শনিবার (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ বছর দিবসের প্রতিপাদ্য- ‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত ... Read More »

ভোট ডাকাতি ও গণতন্ত্র হত্যার জনক জিয়া : সেতুমন্ত্রী

ভোট ডাকাতি ও গণতন্ত্র হত্যার জনক জিয়া : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক: জাতীয় সরকার গঠনের নামে বিএনপি দেশের রাজনীতির মাঠ গরমের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির একেক নেতা একেক সময় ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন। কখনো নির্বাচনকালীন সরকার, কখনো নিরপেক্ষ সরকার, কখনো জাতীয় সরকারের কথা ... Read More »

মাদারীপুরে মাদ্রাসাছাত্রকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত বাবুর্চি পলাতক

মাদারীপুরে মাদ্রাসাছাত্রকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত বাবুর্চি পলাতক

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে আরিফুল (১৩) নামে এক মাদ্রাসাছাত্রকে শ্বাসরোধ করে হত্যার পর পুকুরে ডুবিয়ে রাখার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের বাবুর্চি বোরহানের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য বোরহানের স্ত্রী নাসিমা বেগমকে আটক করেছে পুলিশ। নিহত আরিফুল মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে। স্বজনরা জানায়, মাদারীপুরের কালকিনির উত্তর কৃষ্ণনগর এলাকার দারুল কুরআন হাফিজিয়া ও কওমি মাদ্রাসা’র নাজরানা বিভাগের ছাত্র ... Read More »

ছয় বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

ছয় বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

অনলাইন ডেস্ক: দেশের ছয় বিভাগে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া তাপপ্রবাহও প্রায় অব্যাহত থাকতে পারে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ দেশের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং ... Read More »

বিএনপি আর ষড়যন্ত্রের সুযোগ পাবে না : আইনমন্ত্রী

বিএনপি আর ষড়যন্ত্রের সুযোগ পাবে না : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক: বিএনপি নেতারা বেশি লাফায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোথাও নড়াচড়া দেখে তারা মনে করেছে এই তো সুযোগ। বিএনপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা যখন জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কাজে লিপ্ত ছিলাম তখন রাতের বেলায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করেছিল। ... Read More »

বিএনপির ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে: দীপু মনি

বিএনপির ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে: দীপু মনি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস ও নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছিল সেই বিএনপির মুখে এখন গণতন্ত্র মানায় না। তাদের ঐক্যজোট এই মূহুর্তে জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে এখন তারা নিজেরাই বের হতে পারছে না। শুক্রবার (১ এপ্রিল) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রুস্তম আলী স্কুল এন্ড কলেজ মাঠে ... Read More »

রমজানে সুপ্রিম কোর্টের নতুন সূচি

রমজানে সুপ্রিম কোর্টের নতুন সূচি

অনলাইন ডেস্ক: আসছে রোজায় কোন আদালতের বিচার ও দাপ্তরিক কাজ কতক্ষণ চলবে তা নির্ধারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের কর্মঘণ্টা উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার এসংক্রান্ত তিনটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রোজায় সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগের বিচারকাজ আগের নিয়মেই রাখা হয়েছে। মানে সকাল ৯টায় বিচারকাজে বসবে আপিল বেঞ্চ। দুই ঘণ্টা চলার পর ১১টায় আধাঘণ্টার ... Read More »

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৬১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৬১

অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর ৬টা থেকে শুক্রবার (১ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কারবারিদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করা হয়। ... Read More »