Tuesday , 28 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টাল ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট

দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টাল ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট

অনলাইন ডেস্ক: ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থেই এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা। মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিকরা, সেনা কর্মকর্তা বা থিংকট্যাংক ফেলো-রা দু’দেশের ঐতিহাসিক মৈত্রীর উদযাপনে ব্যস্ত ছিলেন, পরদিন (বুধবার) সকালে সেই রাষ্ট্রদূতকেই সাউথ ব্লকে তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখল দিল্লি। যদিও ভারত সরকারের পক্ষ থেকে ... Read More »

টক শো, সংলাপে কোনো দল বা প্রার্থীকে ‘কটূক্তি করা যাবে না’

টক শো, সংলাপে কোনো দল বা প্রার্থীকে ‘কটূক্তি করা যাবে না’

অনলাইন ডেস্ক: সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে এবং অন্যান্য গণমাধ্যমে নির্বাচনী সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠানে কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে কোনো বক্তব্য বা কটূক্তি যাতে প্রচার না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বা ইসি। একই সঙ্গে প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখার ... Read More »

সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন

সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন

অনলাইন ডেস্ক: কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক নাহিদ রিয়াসাদ আর নেই। গত মধ্যরাতে তিনি ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪০ বছর। তার আন্না কারেনিনা জানান, রাজধানীর ধানমন্ডির বাসায় নাহিদ রাত আড়াইটায় বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নাহিদের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইলে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে। নাহিদ ব্যক্তিগতভাবে ভ্লগ করতেন। ... Read More »

বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি

বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি

অনলাইন ডেস্ক: বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ বুধবার দুপুরে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এ বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়। বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশে মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করেছে ভারত। ... Read More »

ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

অনলাইন ডেস্ক: সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।তাদের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) একাধিক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন ... Read More »

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব

অনলাইন ডেস্ক: দিল্লি বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে। একই সঙ্গে ভারত ঢাকায় নিজেদের হাইকমিশনারকে পাঠিয়ে সাম্প্রতিক হুমকি এবং কিছু বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তির ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যের কারণে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। তিনি এক জনসভায় ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর জন্য ব্যবহৃত ‘সেভেন ... Read More »

ওসমান হাদিকে হত্যাচেষ্টা/ ঘটনার দিন বিকেল ৪টা ২০ মিনিটে বোনের বাসা থেকে বের হন ফয়সাল

ওসমান হাদিকে হত্যাচেষ্টা/ ঘটনার দিন বিকেল ৪টা ২০ মিনিটে বোনের বাসা থেকে বের হন ফয়সাল

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে ২টি ম্যাগাজিন ও ১১টি গুলি উদ্ধার করেছে র‍্যাব। রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সলের বোনের বাসায় অভিযান চালিয়ে এসব গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাব-২-এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী ... Read More »

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

অনলাইন ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে সরকার। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা। সোমবার (১৫ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ... Read More »

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিল ভারত

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিল ভারত

অনলাইন ডেস্ক: ৩৫ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত। দেশটির নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় এই নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ভারতের ওড়িশা রাজ্যে ৩৫ বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু‘-এর প্রকাশিত খবরে এ তথ্য উঠে আসে।  ওড়িশায় রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন নাগরিকদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, নির্যাতিত সংখ্যালঘুদের জন্য এই আইন ... Read More »

নির্বাচন ঘিরে বাংলাদেশে নাগরিকদের চলাচলে সতর্ক করল মার্কিন দূতাবাস

নির্বাচন ঘিরে বাংলাদেশে নাগরিকদের চলাচলে সতর্ক করল মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক: আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ সোমবার এক বার্তায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরো ঘন ঘন ও তীব্র হতে পারে। ... Read More »