Monday , 27 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার না করার নির্দেশ ইসির

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার না করার নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় ... Read More »

নির্বাচনে পেশাদারি আচরণের নির্দেশ সেনাপ্রধানের

নির্বাচনে পেশাদারি আচরণের নির্দেশ সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল পটুয়াখালী ও খুলনা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান। এ সময় প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি। বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময়ও করেন ... Read More »

নির্বাচনের আগে মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি

নির্বাচনের আগে মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি

অনলাইন ডেস্ক: বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ফেরানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। বুধবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে খোলাচিঠিটি প্রকাশ করা হয়। আগামী ... Read More »

নির্বাচনে কোনো আওয়ামী দোসর নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে কোনো আওয়ামী দোসর নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “নির্বাচনের কাজের সঙ্গে যারা জড়িত, এখানে ‘আওয়ামী লীগের দোসর’ বলতে কিছু নেই। তারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এবং প্রত্যেকেই খুব ভালো ও সৎ অফিসার।” আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে করা একটি প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আজ বুধবার ... Read More »

সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা

সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে। তবে পাসপোর্ট দেওয়া মানেই তারা বাংলাদেশের নাগরিক, এমন নয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছে বহু বছর আগে। তখন হাতে লেখা পাসপোর্ট ছিল। এর মধ্যে প্রচুর দুর্নীতির অভিযোগও রয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, যারা আমাদের ... Read More »

শীত নিয়ে বড় দুঃসংবাদ, বৃষ্টির সম্ভাবনা

শীত নিয়ে বড় দুঃসংবাদ, বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক: পঞ্জিকার পাতায় আজ মাঘ মাসের ১৪ তারিখ। শহরে জীবনে মাঘের বাঘ কাঁদা শীত নেই। তবে ভৌগোলিক কারণে দেশের উঞ্চরাঞ্চলে শীতের দাপট বেশ রয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। এর মধ্যে আবার শীত নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া ... Read More »

ভারতের পার্লামেন্টে শ্রদ্ধা জানানো হবে খালেদা জিয়াকে

ভারতের পার্লামেন্টে শ্রদ্ধা জানানো হবে খালেদা জিয়াকে

অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করবে ভারতের পার্লামেন্ট। বুধবার (২৮ জানুয়ারি) রাজ্যসভায় এই শ্রদ্ধা জানানো হবে। ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই প্রয়াত সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করবে ভারতের সংসদের দুই কক্ষ। সংসদের কার্যতালিকা অনুযায়ী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার মাধ্যমে অধিবেশন শুরু করবেন। ... Read More »

নির্বাচিত সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করবে, প্রত্যাশা নাগরিক সমাজের

নির্বাচিত সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করবে, প্রত্যাশা নাগরিক সমাজের

অনলাইন ডেস্ক: আগামীতে নির্বাচিত সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ আদিবাসী জনগোষ্ঠীর নাগরিক ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের নেতারা। তারা বলেছেন, আদিবাসীদের সমস্যাটিকে জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সরকারকে সহযোগিতা করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগী ভূমিকা দেখতে চাই। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ ... Read More »

র‌্যাবের ফেসবুক পেজ বন্ধ

র‌্যাবের ফেসবুক পেজ বন্ধ

অনলাইন ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর বিদ্যমান অফিশিয়াল ফেসবুক পেজ (Rapid Action Battalion – RAB online media cell)। তবে নতুন করে আরেকটি ফেসবুক পেজ (Rapid Action Battalion– RAB) খোলা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধায় র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, অনিবার্য নিরাপত্তাজনিত কারণে ... Read More »

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা করতে পরিপত্র জারি

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা করতে পরিপত্র জারি

অনলাইন ডেস্ক: নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে সহযোগিতা ও নিরাপত্তা প্রদানে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এসংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনের ... Read More »