February 6, 2024
Leave a comment
অনলাইন ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার বিকেল ৩টায় বসছে নির্বাচন কমিশনের (ইসি) সভা। কমিশনের ২৭তম সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত সভার নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে জানানো হয়, কমিশনসভা সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ... Read More »
February 6, 2024
Leave a comment
অনলাইন ডেস্কঃ মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তাকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানাবে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। গতকাল সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ... Read More »
February 5, 2024
Leave a comment
অনলাইন ডেস্কঃ মিয়ানমার সীমান্তের পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে বিরোধী দলের চফ হুইপ মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের উত্তরে ... Read More »
February 5, 2024
Leave a comment
অনলাইন ডেস্কঃ সাংবাদিক সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তের জন্য অনেক গভীরে যেতে হওয়ায় চার্জশিট দিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে তিনি সংসদে আরো জানিয়েছেন, গত এক বছরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রায় দুই হাজার কোটি টাকার চোরাই পণ্য ও বিভিন্ন মাদকদ্রব্য আটক করেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ সকল তথ্য জানান। জাতীয় ... Read More »
February 5, 2024
Leave a comment
অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি প্রকাশ করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। আজ সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে চিঠিটি প্রকাশ করে লিখেছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেনের একটি ছোট চিঠির অনুলিপি প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক নোটের সঙ্গে কোনো স্বাক্ষরিত মূল কপি নেই।’ এর আগে গত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ... Read More »
February 5, 2024
Leave a comment
অনলাইন ডেস্কঃ শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের দণ্ড স্থগিত করা শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তবে তাঁরা জামিনে থাকবেন এবং তাঁদের সাজা (কারাদণ্ড ও জরিমানা) স্বয়ংক্রিয়ভাবে স্থগিত থাকবে। আর ড. ইউনূসসহ দণ্ডিত চারজনকে বিদেশ যেতে হলে আদালতকে জানিয়ে যেতে বলা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আবেদনে শুনানির পর সোমবার (৫ ... Read More »
February 5, 2024
Leave a comment
অনলাইন ডেস্কঃ আজ ৫ ফেব্রুয়ারি ‘জাতীয় গ্রন্থাগার দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’। দিবসটি গ্রন্থ ও গ্রন্থাগার সুহৃদদের জন্য উৎসবের দিন। ২০১৭ সালের ৭ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা একটি পরিপত্র জারি করে, যার মর্মার্থ—সরকার ৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ঘোষণা করেছে এবং এই তারিখকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ হিসেবে উদযাপনের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার ... Read More »
February 5, 2024
Leave a comment
অনলাইন ডেস্কঃ এখনও পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য জানিয়েছে। বিজিবি জানায়, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ... Read More »
February 5, 2024
Leave a comment
অনলাইন ডেস্কঃ ডলার সংকট মোকাবেলায় দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। এসব বিষয়ে আরো জোরদার পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসছেন। আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ... Read More »
February 4, 2024
Leave a comment
অনলাইন ডেস্কঃ দেশের সংবাদপত্র শিল্পে নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ২ শতাংশ, ভ্যাট পাঁচ শতাংশ ও করপোরেট ট্যাক্স সর্বনিম্নে নির্ধারণ করার দাবি জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সংগঠনটির দাবির প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে দাবিগুলো মানা যায় কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। আজ রবিবার রাজধানীর আগারগাঁও এনবিআর ভবনে ২০২৪-২৫ অর্থবছরে প্রাক বাজেট আলোচনাসভায় এসব আলোচনা ... Read More »