Monday , 27 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

নির্বাচন কমিশন গঠন আইনের প্রতিবেদন সংসদে উত্থাপন

নির্বাচন কমিশন গঠন আইনের প্রতিবেদন সংসদে উত্থাপন

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাবিত আইনটি পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার ওই প্রতিবেদন উত্থাপন করেন। বহুল আলোচিত এই বিলটি পরবর্তী কার্যদিবসে পাস হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। দুইদিন বিরতির পর আজ বুধবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ... Read More »

প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ায় বিরক্ত প্রধানমন্ত্রী

প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ায় বিরক্ত প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: একনেক সভায় গতকাল মঙ্গলবার পাস হওয়া ১০টি প্রকল্পের মধ্যে পাঁচটি প্রকল্পই ছিল সংশোধনী প্রকল্প। এসব সংশোধনী প্রকল্পের অনুমোদন দিতে গিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ... Read More »

বাণিজ্য মেলা বন্ধ, বইমেলা পেছানোর সুপারিশ

বাণিজ্য মেলা বন্ধ, বইমেলা পেছানোর সুপারিশ

অনলাইন ডেস্ক: দেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করেছে কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এ ছাড়া একুশে বইমেলা আরো কিছুদিন পিছিয়ে দেওয়ার কথা বলেছেন কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা সংক্রমণের লাগাম টানতে বিধি-নিষেধ বাস্তবায়নে সরকারকে কভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে আরো কঠোর ... Read More »

ওমিক্রনকে হালকাভাবে নিলে ক্ষতি হয়ে যাবে : স্বাস্থ্যমন্ত্রী

ওমিক্রনকে হালকাভাবে নিলে ক্ষতি হয়ে যাবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। বৈশ্বিক ও বেপরোয়া চলাফেরার কারণে এই সংক্রমণ বেড়েছে। ওমিক্রন মৃদু এটা ভেবে হালকাভাবে নিলে তা বড় ক্ষতির কারণ হয়ে যাবে। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। ডেলটা ভেরিয়েন্টকে ... Read More »

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৮, শনাক্ত ১৬০৩৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৮, শনাক্ত ১৬০৩৩ জন

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হয়েছে ২৮ হাজার ২৫৬ জনের। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৩ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জন। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা ... Read More »

‘দেশের নয় বিএনপির রাজনীতিতেই এখন ঘোর দুর্দিন’-

‘দেশের নয় বিএনপির রাজনীতিতেই এখন ঘোর দুর্দিন’-

অনলাইন ডেস্ক: দেশের রাজনীতিতে নয়, বিএনপির রাজনীতিতেই এখন ঘোর দুর্দিন অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কূটচাল ব্যর্থ হওয়ায় বিএনপির হতাশা আরো ঘনীভূত হয়েছে। বিএনপি নেতাদের গণ-অভ্যুত্থানের কথা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সকল প্রতিকূলতা ডিঙিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে ... Read More »

একনেকে সাড় চার হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে সাড় চার হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল ও রংপুর, জামালপুর ও যশোর জেলায় বিটাকের ৬টি প্রশিক্ষণ কেন্দ্রসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ১ হাজার ৫৬৬ কোটি ১৩ লাখ ... Read More »

জাতিসংঘে চিঠি : ‘শান্তি মিশনে প্রভাব পড়বে না

জাতিসংঘে চিঠি : ‘শান্তি মিশনে প্রভাব পড়বে না

অনলাইন ডেস্ক: শান্তি মিশনে না নেওয়ার জন্য যে ১২টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছে, এতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার ধানমণ্ডিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। আজ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ... Read More »

আজ মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী

আজ মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী

অনলাইন ডেস্ক: আজ ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ মঙ্গলবার যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মহাকবির জীবন ও তাঁর সাহিত্যের ওপর ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মধুকবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। করোনা পরিস্থিতির কারণে এবারও কবির জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাঁড়িতে মধু মেলা অনুষ্ঠিত হচ্ছে না। ঊনবিংশ শতাব্দীর ... Read More »

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৫, শনাক্ত ১৪৮২৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৫, শনাক্ত ১৪৮২৮ জন

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে। আজ সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্তের ... Read More »