August 23, 2023
Leave a comment
গাজীপুর প্রতিনিধিঃ সম্পূর্ন অনিয়ম ও দূর্নীতিমুক্ত এখন গাজীপুর বিআরটিএ অফিস। সেবায় খুশি গ্রাহকরা। অফিসের সকল কার্যক্রম ও সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত লাইসেন্স নিতে আসা সেবা গ্রহীতার। গাজীপুর রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত “বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি” গাজীপুর বিআরটিএ অফিস। ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিষয়ে বিআরটিএ’র কর্মকর্তারা গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, প্রতিদিনই যানবাহনে চড়তে হচ্ছে আমাদের। ... Read More »
August 23, 2023
Leave a comment
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টাঙ্গাইলের কলা ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত চার আসামীকে গ্রেফতারের পর এ হত্যার রহস্য উদঘাটিত হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, সাভার হেমায়েতপুরের সালাউদ্দিনের ছেলে মহসীন মিয়া (২৫), ইয়াসিন মিয়ার ছেলে আল আমিন মিয়া (৩০), ফরিদুলের ছেলে মেঘলা ওরফে সোহাগ (২৫) ও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে রবিউল ইসলাম রুবেল (১৮)। ... Read More »
August 22, 2023
Leave a comment
গাজীপুর প্রতিনিধি: ২২ আগস্ট মঙ্গলবার বিকালে নবগঠিত বাসন থানা ওলামা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ’র সাবেক ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ১৭ নং ওয়ার্ডের পূনরায় নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম কে। সম্মাননা স্মারক প্রদান করেন নবগঠিত বাসন থানা ওলামা পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ। Read More »
August 22, 2023
Leave a comment
গাজীপুর প্রতিনিধি: জ্ঞান বিকাশের জন্য শ্রেণীকক্ষের পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়া প্রয়ােজন। যাতে করে বাস্তব জগতে জ্ঞান বিনিময়ের মাধ্যমে সমৃদ্ধ হওয়া যায়। পাঠ্যপুস্তকের পাশাপাশি সৃজনশীল ও ইতিহাস- ঐতিহ্য সম্পর্কিত বই নিয়মিত পাঠ করা প্রয়ােজন। যার জ্ঞানের ভাণ্ডার শব্দ সংখ্যা যতবেশি সে ততবেশি স্মার্ট। বর্তমান প্রজন্মের মধ্যে বই কেনা এবং বই পড়ার আগ্রহ সৃষ্টি করাই বইমেলার মূল উদ্দেশ্য। আজকের শিক্ষার্থীরাই আগামীর ... Read More »
August 21, 2023
Leave a comment
গাজীপুর প্রতিনিধি: স্বাধীনতা ও প্রগতিশীল রাজনীতি বিরোধী শক্তি এবং ২১ আগস্টে গ্রেনেড হামলাকারীরা এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তথ্য সন্ত্রাস ও মিথ্যাচারের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে তারা। বিদেশের মাটিতে বসে যারা তথ্যপ্রযুক্তির সুযোগ নিয়ে নানা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আমাদের আরও সজাগ, সূক্ষ্মদৃষ্টি ও ঐক্যবদ্ধ হতে হবে। রক্তাক্ত বিভীষিকাময় ২০০৪ সালের ২১ ... Read More »
August 21, 2023
Leave a comment
গাজীপুর প্রতিনিধি: ২১ আগষ্ট রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে গাজীপুর মহানগর যুবলীগ। আজ সোমবার দুপুরে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের আয়োজনে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মাদ্রাসায় এ দোয়া ও আলোচনা সভা হয় । মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে দোয়া মাহফিল মহানগর ... Read More »
August 20, 2023
Leave a comment
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের গাছাতে গাজীপুর মহানগর কৃষকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বোর্ড বাজার ইউ.টি.সি মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্বে করেন, গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি ও ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর ... Read More »
August 20, 2023
Leave a comment
গাজীপুর প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা শেখ হাসিনার “সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ছোড়া মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে পুরো বঙ্গবন্ধু এভিনিউ কেঁপে ওঠে। সমাবেশে আগত মানুষের ছোটাছুটিতে আর ... Read More »
August 19, 2023
Leave a comment
অনলাইন ডেস্ক: দাখিল সার্টিফিকেট ও নম্বর পত্রে ভুল বশত আমার নাম মোঃ আবু ইউসুফ হাসান , পিতার নাম মোঃ মুনসুর আলী মন্ডল লেখা হয়েছে। আমার শুদ্ধ নাম হবে , মোঃ আবু ইউসুব হাসান ও পিতার নাম মোঃ মনসুর আলী মন্ডল। যা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গাজীপুরে এফিডেবিটের মাধ্যমে সংশোধন করা হয়েছে। মোঃ আবু ইউসুব হাসান। Read More »
August 17, 2023
Leave a comment
অনলাইন ডেস্ক: ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যােগের কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২৫/০৮/২০২৩ তারিখের অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা-২০২৩ স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষা ০৬/১০/২০২৩ তারিখ অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষাসমূহ পূর্বঘােষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়াও ব্যবহারিক পরীক্ষা ০৭/১০/২০২৩ থেকে ১৪/১০/২০২৩ তারিখের মধ্যে সম্পন করার জন্য পরীক্ষা বিভাগ সূত্র বলা হয়েছে। স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। Read More »