Wednesday , 26 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

রাজধানী

চৌকি বিছিয়ে ব্যবসার সুযোগ দিতে প্রস্তুত হচ্ছে বঙ্গবাজার

চৌকি বিছিয়ে ব্যবসার সুযোগ দিতে প্রস্তুত হচ্ছে বঙ্গবাজার

অনলাইন ডেস্ক: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে ব্যবসা করার সুযোগ করে দিতে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডস্থল প্রস্তুত করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে করপোরেশন গঠিত তদন্ত কমিটির সার্বিক সহযোগিতায় অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের নেতৃত্বে অগ্নিকাণ্ডস্থল ব্যবসায়ীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুতির লক্ষ্যমাত্রা অনুযায়ী বঙ্গবাজারের ১.৭৯ একর জায়গাজুড়ে বালি ও ইট বিছানো হবে। এরই মধ্যে সেখানে ... Read More »

ভোক্তা অধিদপ্তরের এক দিনের বেতন দেওয়া হবে বঙ্গবাজারে

ভোক্তা অধিদপ্তরের এক দিনের বেতন দেওয়া হবে বঙ্গবাজারে

অনলাইন ডেস্ক: বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন দেওয়া হবে। আজ শনিবার (৮ এপ্রিল) বঙ্গবাজারে এনেক্সকো টাওয়ারের পশ্চিম পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক ... Read More »

বঙ্গবাজারের বরিশাল প্লাজার আগুন এখন নিয়ন্ত্রণে

বঙ্গবাজারের বরিশাল প্লাজার আগুন এখন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: রাজধানীর বঙ্গবাজার এলাকার বরিশাল প্লাজা মার্কেট ও বঙ্গ ইসলামিয়া মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আজ শনিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ৮টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত ... Read More »

আগুন নেভার পর চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ

আগুন নেভার পর চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ

অনলাইন ডেস্ক: বঙ্গবাজারের আগুন দীর্ঘ ৭৫ ঘণ্টা পর সম্পূর্ণ নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। এ ঘোষণা দেওয়ার পরই ঘটনাস্থল ছেড়ে চলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। আর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ করেন ব্যবসায়ীরা। এরপরই ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। আজ শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। এ বিষয়ে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি  জানায়,  ... Read More »

ঢাকা শহরের অধিকাংশ মার্কেটই ঝুঁকিপূর্ণ : ফায়ার সার্ভিস

ঢাকা শহরের অধিকাংশ মার্কেটই ঝুঁকিপূর্ণ : ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক: ঢাকার বেশির ভাগ মার্কেটেই ফায়ার সার্ভিসের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। তাই অধিকাংশ মার্কেটই কমবেশি ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জোন-১-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গাউছিয়া মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। বজলুর রশিদ ... Read More »

কাল থেকে ঝুঁকিপূর্ণ মার্কেটে সার্ভে শুরু

কাল থেকে ঝুঁকিপূর্ণ মার্কেটে সার্ভে শুরু

অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার (০৬ এপ্রিল) থেকে রাজধানীর ঝুঁকিপূর্ণ বিভিন্ন মার্কেটে সার্ভে শুরু করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সার্ভের সময় প্রত্যেক মার্কেটের মালিক ও সমিতির নেতারাও থাকবেন বলে জানা গেছে। বুধবার (০৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ায় এলাকায় থাকা ফায়ার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন এসব কথা জানান। রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া ... Read More »

রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জায়গাটি যাতে আধুনিক ও নিরাপদ মার্কেট হতে পারে সিটি করপোরেশন সে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এ ছাড়া রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (৫ এপ্রিল) বেলা ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদকে ... Read More »

‘বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দেবেন প্রধানমন্ত্রী’

‘বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দেবেন প্রধানমন্ত্রী’

অনলাইন ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পর্যাপ্ত অনুদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৫ এপ্রিল) রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন- গোড়ান খেলার মাঠের উন্নয়ন ও নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের এই কথা জানান তিনি। মেয়র তাপস বলেন, কোনো জায়গায় দুর্যোগ হলে প্রথম যে কাজ সেটা ... Read More »

আজ থেকে মেট্রো রেলের নতুন সূচি

আজ থেকে মেট্রো রেলের নতুন সূচি

অনলাইন ডেস্ক: আজ বুধবার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি অনুযায়ী দুপুর ২টা পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল করবে। এর মাধ্যমে মেট্রো রেলের যাত্রী পরিষেবার সময় বাড়ছে। গত ৩০ মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান। ডিএমটিসিএলের এমডি জানান, ক্রমান্বয়ে সময় বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ এপ্রিল থেকে মেট্রো রেল চলাচলের ... Read More »

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সিটি করপোরেশনের তদন্ত কমিটি

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সিটি করপোরেশনের তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক: বঙ্গবাজারে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে আট সদস্যের এই কমিটি করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) ডিএসসিসি সচিব আকরামুজ্জামানের সই করা এক দপ্তর আদেশে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, ডিএসসিসির ... Read More »