Monday , 24 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্কঃ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রক্রিয়া শুরু হবে। এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম ... Read More »

মিরপুর শহীদ স্মৃতি মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি‍‍র নির্বাচনে সভাপতি আমান সম্পাদক জাহাঙ্গীর পাঠান 

মিরপুর শহীদ স্মৃতি মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি‍‍র নির্বাচনে সভাপতি আমান সম্পাদক জাহাঙ্গীর পাঠান 

মো. রবিউস সানি আকাশ স্টাফ রিপোর্টার মিরপুর শহীদ স্মৃতি মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি মো. আমান উল্লাহ আমান, সহ সভাপতি মো. নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর পাঠান মিন্টু পরিষদের সকল প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত ভোটাররা দেশ-বিদেশ থেকে এসে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ভোট দেন।যুগ্ম সম্পাদক মতিউর রহমান বকুল, ... Read More »

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স

মোঃ ইব্রাহীম খলিল ‎গাজীপুর প্রতিনিধিঃ ‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে আবারও রোভার স্কাউটিং কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আত্মিক বিকাশ এবং সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে স্কাউটিংকে যুক্ত করে কোর্সটি আধুনিক ও বিশ্বমানের করার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার (২২ আগস্ট) রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস ... Read More »

লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্যের অভিযানে তৃপ্তি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্যের অভিযানে তৃপ্তি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

মো. রবিউস সানি আকাশ স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে লাইসেন্স ছাড়াই বেকারি পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তৃপ্তি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার দাসেরহাট বাজারের নিউ তৃপ্তি বেকারিতে যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী আলী হোসেন হৃদয় ওই বেকারির মালিক। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান ... Read More »

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিষয়ে কি বলছে সংবিধান

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিষয়ে কি বলছে সংবিধান

অনলাইন ডেস্কঃ রাষ্ট্রপতির শপথ পরিচালনা নিয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দায়িত্ব পালনে অনুপস্থিত থাকায় ডেপুটি স্পিকারই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিক কর্তৃপক্ষ। এর আগে রাষ্ট্রপতির শপথ পরিচালনা নিয়ে সাংবিধানিক বিধান ও প্রক্রিয়া স্পষ্ট করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ে মতামত চাওয়া হয়। বিষয়টি যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় তাদের মতামত ... Read More »

ব্রিতে দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেন ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ব্রিতে দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেন ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইব্রাহীম খলিল গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার টেকসই কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নাইট্রোজেন ব্যবস্থাপনা বিষয়ে “দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেন পরিস্থিতি: ক্ষয়, ব্যবহার দক্ষতা এবং নাইট্রোজেন অপচয় অর্ধেকে নামিয়ে আনার সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার আজ ১৯ আগস্ট ২০২৬ বুধবার গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সভাপতি ড. মো. মনোয়ার করিম খানের সভাপতিত্বে সেমিনারে ... Read More »

ড. ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনিরুলের, হাসিনাকে করেছিলেন সতর্ক

ড. ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনিরুলের, হাসিনাকে করেছিলেন সতর্ক

অনলাইন ডেস্কঃ ৫ আগস্ট ২০২৪— দেশের রাজনীতির ইতিহাসে নাটকীয় মোড় নেয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। তার সরকার পতনের আগে রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল গোয়েন্দা তথ্য যাদের টেবিলে আসত, তাদের অন্যতম ছিলেন তৎকালীন পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান মনিরুল ইসলাম। সম্প্রতি তিনি সাংবাদিক মাসুদা ভাট্টির ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকার দিয়েছেন। তিনি ২০২৩ সালেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন- ‘ড. মুহাম্মদ ইউনূসের ... Read More »

জামায়াত ও গণঅধিকারের পালটাপালটি মামলা

জামায়াত ও গণঅধিকারের পালটাপালটি মামলা

অনলাইন ডেস্কঃ কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগে জমা দেওয়া এজাহার মামলা হিসাবে রুজু করা হয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে জমা দেওয়া এজাহারও মামলা হিসাবে রুজু করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মামলা দুটির বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, সোমবার রাতে এমপি আমির হামজার ব্যক্তিগত সহকারী ... Read More »

সাগরে লঘুচাপ, সাত জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাগরে লঘুচাপ, সাত জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্কঃ সাগরে লঘুচাপ বিরাজ করছে। এর ফলে দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে ... Read More »

পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান

পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান

অনলাইন ডেস্কঃ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন। এ ব্যাপারে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, স্যার পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে পিএসসির চেয়ারম্যান পদে অধ্যাপক মোবাশ্বের মোনেম নিয়োগ পান। ... Read More »