April 17, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ৭১ এর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিম ... Read More »
April 17, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ পুরুষতান্ত্রিক দৃষ্টি ভঙ্গি পরিহার করে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা কমিউনিটি ক্লিনিক, স্কুল, মার্কেট ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে নারীদের প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর রায়ের বাজারস্থ বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় এ আহ্বান জানান হয়। বিএনপিএস’র ... Read More »
April 17, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ আগামী ১ মে থেকে ডিম ও মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। লোকসানের মুখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি বিপিএর। আজ বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সারা দেশের খামারিদের তাদের খামার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. সুমন ... Read More »
April 17, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ এক যুগের বেশি সময় পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ষষ্ঠ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর পরই অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব। বৈঠকের আলোচনার বিষয়ে এখনো কিছুই জানা না গেলেও পারস্পরিক বোঝাপড়া ও রাজনৈতিক ... Read More »
April 17, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কমকর্তাদের বৈঠক শেষ হয়েছে। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক শেষে বেলা ৩টার দিকে বেরিয়ে ব্রিফিংকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ... Read More »
April 17, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আগে, ১০ এপ্রিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, যা মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামে পরিচিত। এর ধারাবাহিকতায় ... Read More »
April 16, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ মিরপুরের শাহআলী থানাধীন ঈদগাহ মাঠ এলাকায় দুষ্কৃতিকারীর এলোপাথাড়ি গুলিতে সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে এক যুবক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি ইন্টারনেট ব্যবসায়ীর কর্মী হিসেবে কাজ করেন। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। আহতের বাসা মিরপুর এক নম্বর সেকশনের নিউ সি ব্লকে। ... Read More »
April 15, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোসহ অন্যান্য মুদ্রণ কাজে কাগজ লাগবে লাখ লাখ ৩০ হাজার রিম। এতে ব্যয় ধরা হয়েছে সাড়ে ৩৫ কোটি টাকার বেশি। জানা গেছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে এই চাহিদা দেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। পরবর্তীতে আরও কয়েকটি বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। ইসি সচিব আখতার ... Read More »
April 15, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি, নতুন ধান উঠলেই চালের বাজার আরো সহনীয় হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্য তেলের আমদানি, সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দুঃখজনকভাবে বেশ কিছুদিন ধরেই চালের দাম বেড়ে আছে। দুই সপ্তাহের মধ্যে ... Read More »
April 15, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ভারত থেকে ১০ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। মঙ্গলবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ফু থানহ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই ... Read More »