Monday , 27 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি : মির্জা ফখরুল

প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি : মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর ১০০ ফিটের বেরাইদ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে নানা অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন পিছিয়ে নিতে নানা ষড়যন্ত্র চলছে। ... Read More »

বেতন-বোনাসের দাবিতে কান্নায় ভেঙে পড়লেন শ্রমিকরা

বেতন-বোনাসের দাবিতে কান্নায় ভেঙে পড়লেন শ্রমিকরা

অনলাইন ডেস্কঃ ঈদের বাকি আর মাত্র দুই দিন। এখনো তারা বেতন-বোনাস পাননি। ঈদে কিভাবে সন্তানের মুখে হাসি ফোটাবেন বলে কান্নায় ভেঙে পড়েছেন শ্রম ভবনের সামনে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান নেওয়া শ্রমিকরা বলছেন, ‘আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবিদাওয়া মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন। ’শ্রম ভবনের সামনে বর্তমানে ৩০০ শতাধিক শ্রমিক অবস্থান ... Read More »

ঈদ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে : ডিবিপ্রধান

ঈদ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে : ডিবিপ্রধান

অনলাইন ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার (২৯ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রেজাউল করিম মল্লিক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে মহানগরীর ৫০টি থানা এলাকায় ঢাকা ... Read More »

ঈদে ফিরতি যাত্রার ৮ এপ্রিলের টিকিট মিলছে আজ

ঈদে ফিরতি যাত্রার ৮ এপ্রিলের টিকিট মিলছে আজ

অনলাইন ডেস্কঃ ঈদুল ফিতর পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ শনিবার আগামী ৮ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর ২টা থেকে মিলবে পূর্বাঞ্চল আন্তঃনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ... Read More »

তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, অব্যাহত থাকার আভাস

তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, অব্যাহত থাকার আভাস

অনলাইন ডেস্কঃ দেশের ৪০ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ৪০ জেলার মধ্যে ২ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাকি ৩৯ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর ও ... Read More »

সুন্দরবনে রেড অ্যালার্ট জারি

সুন্দরবনে রেড অ্যালার্ট জারি

অনলাইন ডেস্কঃ হরিণ শিকার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া সীমিত করা হয়েছে বনরক্ষীদের ঈদের ছুটি। শুক্রবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে পূর্ব বনবিভাগ। প্রতিবছর ঈদের সময় সুন্দরবনে বেড়ে যায় চোরা শিকারিদের দৌরাত্ম। বিশেষ করে হরিণ শিকারিচক্র বেপরোয়া হয়ে উঠে। ঈদে ছুটির ফাঁকে বহুগুণে বেড়ে যায় হরিণ শিকার। তবে এ বছর ঈদের আগে ... Read More »

ভাড়াটিয়ার দোকানে তালা, অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা

ভাড়াটিয়ার দোকানে তালা, অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈলসহ দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার আইনজীবী অভিজিৎ শীল। এর আগে, গত ২০ মার্চ নোয়াখালী সদর সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করা হয়। যাহার দেওয়ানী মামলা নং-২২৮। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১ ডিসেম্বর মামলার বাদী ... Read More »

কদরের রাতে এক ডিম বিক্রি হলো ২২ হাজার টাকায়

কদরের রাতে এক ডিম বিক্রি হলো ২২ হাজার টাকায়

অনলাইন ডেস্কঃ একটি মাত্র ডিম বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। আর একটি লেবু বিক্রি হয়েছে দেড় হাজার টাকায়। অবিশ্বাস্য হলেও এমনটা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে। বৃহস্পতিবার (২৭ মার্চ) শবেকদরের রাতে নিলাম ডাকে স্থানীয় দুই ব্যবসায়ী লেবু ও ডিমটি কিনে নেন। মসজিদ কমিটি জানান, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের তাজু মিয়া মনের বাসনা পূরণে তার হাঁসের ... Read More »

এবার একই দিনে ঈদ হতে পারে বাংলাদেশ-সৌদিতে

এবার একই দিনে ঈদ হতে পারে বাংলাদেশ-সৌদিতে

অনলাইন ডেস্কঃ স্বাভাবিকভাবে প্রতি বছর সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। তবে এবার  একই দিনে সৌদি আরব ও বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এমনকি বিশ্বের প্রায় সকল মুসলিম দেশে একই দিনে তথা আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) বুধবার জানিয়েছে, আগামী ... Read More »

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

অনলাইন ডেস্কঃ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। কয়েক মিনিট স্থায়ী এই ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। ... Read More »