August 17, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা এবং বিকল্প হিসেবে আবাসন ভাতার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর আড়াইটার দিকে তারা ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন। এ সময় প্রশাসনিক ভবনে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান ... Read More »
August 13, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করছেন তারা। দুপুর ১টার দিকে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও কর্মসূচি চলতে দেখা গেছে। এ অবস্থায় এ স্টেশনের উভয়প্রান্তে ৬টি ট্রেন আটকা পড়েছে। ফলে ঢাকার সঙ্গে রাজশাহী, ... Read More »
August 13, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা। ফলে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের ... Read More »
August 3, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে রেফারেন্স-সংবলিত এক প্রার্থীর প্রবেশপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের এক উপ-উপাচার্যের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট প্রবেশপত্রটি ছড়ায়। এতে জামায়াতে ইসলামীর সাবেক এক সংসদ সদস্যের রেফারেন্স রয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্টোরির মাধ্যমে প্রবেশপত্রটি ছড়িয়ে পড়ে। প্রবেশপত্রের ওপর রেফারেন্স হিসেবে ইংরেজিতে চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য ... Read More »
August 2, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ বিগত সময়ে মুক্তচিন্তার সুযোগ ছিল না বলেই শিক্ষার বিকাশ ঘটেনি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ শনিবার ঢাকা কলেজের অডিটরিয়ামে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতা যে চেতনা ধারণ করে দেশ ফ্যাসিস্ট মুক্ত করেছে, সে ... Read More »
July 29, 2025
Leave a comment
গাজীপুর প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহিদদের আত্মত্যাগকে চিরভাস্বর করে রাখতে “জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়” চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ১ জুলাই ২০২৫ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের হাতে ২০২৪ সালের এই শিক্ষাবৃত্তি তুলে দেয়ার মাধ্যমে ৩৬ দিনব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। এই শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের নিয়মিত শিক্ষার্থীদের জন্য চলমান থাকবে। এতে ... Read More »
July 27, 2025
Leave a comment
গাজীপুর প্রতিনিধিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের শিক্ষা সহায়তা প্রদানের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর পোষ্য শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। ২০২৪-২০২৫ অর্থবছরে এ শিক্ষাবৃত্তির জন্য ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ২৩০ জন আবেদন করেন। প্রয়োজনীয় শর্ত পূরণ করায় এদের মধ্য থেকে ১৬৭ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। আজ ২৭ জুলাই ২০২৫ রবিবার দুপুর ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর এর সভা ... Read More »
July 21, 2025
Leave a comment
গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার-২০২৫ এর ফলাফল আজ সোমবার ২১ জুলাই দুপুরে প্রকাশিত হয়েছে। বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এর অনুমোদনক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদ এই ফলাফল প্রকাশ করেন। এবারে পাসের হার শতকরা ৬০ দশমিক ৭১। বাউবির এসএসসি পরীক্ষা–২০২৫ এর ১ম ও ২য় বর্ষে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ১৯১ জন। এর মধ্যে ... Read More »
July 15, 2025
Leave a comment
গাজীপুর প্রতিনিধিঃ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতিনিধিদের উদ্দেশ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, সমাজের সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আপনারা শিক্ষিত হয়ে নিজের অধিকার আদায় করবেন, এটা আমরা চাই। আপনাদেরকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্তকরণে বাউবি সকল সুযোগ সুবিধা দিবে। চাকুরীর জন্য বাউবি নিয়োগ নীতিমালা শিথিল করা যায় কী না তা ভবিষ্যৎ বিবেচনায় রাখতে চাই । বাউবির ... Read More »
June 27, 2025
Leave a comment
জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দেয়া হয়নি ১৭ শিক্ষার্থীর। বেশ কয়েকটি গনমাধ্যমে এমন সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।শুক্রবার (২৭ জুন) সকাল থেকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৬ সদস্যের একটি দল জামালপুরের প্রশান্তি স্কুল এন্ড কলেজে গিয়ে বিষয়টি তদন্ত করে৷ এসময় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তদন্ত শেষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার জানান— ... Read More »