Tuesday , 11 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

ঢাকায় এসে প্রথম দিনই রিকশায় চড়েন কেনেডি জুনিয়র

ঢাকায় এসে প্রথম দিনই রিকশায় চড়েন কেনেডি জুনিয়র

অনলাইন ডেস্ক: ঢাকায় এসে প্রথম দিনই রিকশায় চড়লেন এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র। শনিবার (২৯ অক্টোবর) রিকশায় করে পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি প্রত্যক্ষ করেন তিনি ও তাঁর পরিবার। আজ রবিবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র ও তাঁর পরিবারকে বাংলাদেশে স্বাগত! ঢাকা সফরের প্রথম দিনে তাঁরা রিকশায় করে পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি প্রত্যক্ষ করেন এবং ঐতিহাসিক লালবাগ কেল্লায় ... Read More »

আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না : প্রধানমন্ত্রী

আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন, ‘আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় আমাদের সক্ষমতা অর্জন করতে হবে, যাতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সব সময় ধরে রাখতে পারি। সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রতিটি প্রতিষ্ঠানকে (বাহিনীকে) উপযুক্ত করে তৈরি করছি। ’ আজ রবিবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নৌবাহিনীর এভিয়েশন বহরে দুটি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট এমপিএ-৮৩২২ ... Read More »

ঢাকায় এসেছে মার্কিন সিনেটর কেনেডির পরিবার

ঢাকায় এসেছে মার্কিন সিনেটর কেনেডির পরিবার

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে আজ (২৯ অক্টোবর) সকালে ঢাকায় এসেছে প্রয়াত মার্কিন সিনেটর অ্যাডওয়ার্ড এম কেনেডির পরিবার। আগামীকাল (৩০ অক্টোবর) তাদের সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস গত সোমবার জানিয়েছিল, প্রয়াত মার্কিন সিনেটর অ্যাডওয়ার্ড এম কেনেডির ছেলে ও প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাগ্নে অ্যাডওয়ার্ড এম কেনেডি জুনিয়রের ঐতিহাসিক সফরের ঘোষণা দিতে ... Read More »

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু

অনলাইন ডেস্ক: ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলানগরের বাণিজ্য মেলার পুরনো মাঠে দলটির নেতাকর্মীদের ঢল দেখা গেছে। দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি মঞ্চ ঘিরে দুপুরের আগে থেকেই সমবেত হতে থাকেন তারা। সকাল থেকেই রাজধানীর চারপাশ থেকে হাজারো নেতাকর্মী ... Read More »

জাতির পিতার সমাধিতে পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক রাষ্ট্রদূতদের শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক রাষ্ট্রদূতদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সাবেক রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। আজ শনিবার (২৯ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এবং সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসাডর্সের (এওফা) সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও পররাষ্ট্রসচিব (সিনিয়র সচিব) ... Read More »

আ. লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলেই মিছিল করছে বিএনপি

আ. লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলেই মিছিল করছে বিএনপি

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলেই বিএনপি আন্দোলন করতে পারছে। বিএনপির যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় নেই। ’ গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ... Read More »

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক  : ২৪ অক্টোবর, ২০২২ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত এ সকল পরীক্ষার সংশোধিত সময়সূচি দ্রুত জানিয়ে দেওয়া হবে। বাকি পরীক্ষাগুলোর তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে অনার্স প্রথম বর্ষের বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃতি, ইতিহাস, ইসলামের ... Read More »

ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার জনগণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার নির্দেশ  

ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার জনগণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার নির্দেশ  

কক্সবাজার প্রতিনিধি: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ঝুঁকিতে থাকা কক্সবাজারের উপকূলীয় এলাকার  বিভিন্ন নিম্নাঞ্চলের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে স্থানীয়  প্রশাসন। গত সোমবার (২৪ অক্টোবর) দুপুরে মন্ত্রণালয় থেকে আদেশ জারির পর ঝুঁকিপূর্ণ স্থানে থাকা লোকজনকে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।  কক্সবাজার জেলার  মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফের অন্তত এক লাখ মানুষ ঝুঁকির মুখে রয়েছে।  তাদের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ স্থানের লোকজনকে ... Read More »

বড়পীরের মাজারে শোভা পাচ্ছে বাংলাদেশের উপহারের গিলাফ

বড়পীরের মাজারে শোভা পাচ্ছে বাংলাদেশের উপহারের গিলাফ

অনলাইন ডেস্ক: ইরাকের বাগদাদে বড়পীর হজরত শেখ আব্দুল কাদের জিলানী (রহ.)-এর পবিত্র মাজার শরিফে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজ শনিবার একটি দৃষ্টিনন্দন গিলাফ স্থাপন করেছেন রাষ্ট্রদূত মো. ফজলুল বারী। কারুকার্য খচিত এ গিলাফটি মাজার কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মাজার কর্তৃপক্ষের প্রধান মুতাওয়াল্লি ও বড়পীরের বংশধর সৈয়দ খালেদ আব্দুল কাদের আল জিলানীসহ অন্য কর্মকর্তাবৃন্দ। মাজার কর্তৃপক্ষ সুদৃশ্য গিলাফটি উপহার ... Read More »

সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির কেউ গ্রেপ্তার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির কেউ গ্রেপ্তার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেপ্তার হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে, নিয়মিত প্রক্রিয়ায় করছে। যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাঙচুর করেছে, তাদেরকে। সম্মেলনকে উদ্দেশ্য করে কোনো গ্রেপ্তার হয় না। আজ শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ... Read More »