Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

নির্বাচন

শেখ হাসিনাসহ ১৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

শেখ হাসিনাসহ ১৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার প্রতীক বরাদ্দের দিন। এদিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য নৌকা প্রতীক বরাদ্দ করা হয়। পরে তা তুলে দেওয়া হয় তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ও নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকারের হাতে। এ সময় শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ ছারহান নাসের তন্ময় এমপি, জেলা এবং কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ... Read More »

প্রচারণায় আচরণবিধি মেনে চলার নির্দেশ ইসির

প্রচারণায় আচরণবিধি মেনে চলার নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আজ সোমবার থেকে শুরু হচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থিরা প্রচার কার্যক্রম শুরু করতে পারবেন, যা ৫ জানুয়ারি সকাল ৮টায় শেষ হবে। প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ ও এর সংশোধনী (২০১৩) মেনে চলার জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে পাঠানো ওই নির্দেশনা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ ... Read More »

ঢাকা মহানগরের ১৫ আসনের প্রার্থীরা যেসব প্রতীক পেলেন

ঢাকা মহানগরের ১৫ আসনের প্রার্থীরা যেসব প্রতীক পেলেন

অনলাইন ডেস্ক: সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। ঢাকায় সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম ঢাকা-৪ আসন দিয়ে প্রতীক বরাদ্দ শুরু করেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরের ৪ থেকে ১৮ নম্বর আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক নিতে সকাল থেকে প্রার্থীরা ঢাকা বিভাগীয় ... Read More »

আবার বিজয়ের পথে শেখ হাসিনার দল

আবার বিজয়ের পথে শেখ হাসিনার দল

অনলাইন ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলই আবার ক্ষমতায় আসবে বলে ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্ট গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে মূল্যায়ন করেছে। ‘শেখ হাসিনা’স পার্টি ইজ সেট টু বি রি-ইলেক্টেড ইন জানুয়ারি’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৭ জানুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে পঞ্চম দফা শুরু করতে যাচ্ছেন, ... Read More »

নিবন্ধিত ২৯ রাজনৈতিক দলের হদিস নেই খুলনায়

নিবন্ধিত ২৯ রাজনৈতিক দলের হদিস নেই খুলনায়

অনলাইন ডেস্কঃ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশেরই হদিস নেই বিভাগীয় জেলা খুলনায়। নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় থাকলেও বাস্তবে কোনো অস্তিত্ব নেই দলগুলোর। অনেক দলের নামই জানেন না সাধারণ মানুষ। আবার কয়েকটি দলের কার্যক্রম চলছে হাতে গোনা নেতার নেতৃত্বে। ইসির নথিতে থাকা ৪৪টি নিবন্ধনের মধ্যে খুলনায় ২৯টিরই কোনো সন্ধান মেলেনি। আবার কমবেশি ১৫টি দলের তৎপরতা থাকলেও তাদের মধ্যে কয়েকটির নেই একক ... Read More »

স্বতন্ত্রের আপিলে বৈধতা হারালেন নৌকার প্রার্থী

স্বতন্ত্রের আপিলে বৈধতা হারালেন নৌকার প্রার্থী

অনলাইন ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে রিটার্নিং অফিসার নৌকার প্রার্থীকে বৈধতা দেন। এর বিরুদ্ধে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত শুনানিতে ঋণখেলাপির অভিযোগে নৌকার প্রার্থীর বৈধতা বাতিল হয়েছে। আজ বুধবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই প্রার্থিতা বাতিল হয়। শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রণজিত কুমার রায় সাংবাদিকদের বলেন, ‘নৌকার ... Read More »

আচরণবিধি লঙ্ঘণঃ আলমডাঙ্গার নতুন ওসির সঙ্গে মধ্যরাতে এমপির প্রতিনিধির রুদ্ধদ্বার বৈঠকের অভিযোগ

আচরণবিধি লঙ্ঘণঃ আলমডাঙ্গার নতুন ওসির সঙ্গে মধ্যরাতে এমপির প্রতিনিধির রুদ্ধদ্বার বৈঠকের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ মাগুরার শালিখা থানা থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দারের (ছেলুন) প্রতিনিধি উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহারের সাথে তিন ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেছেন নতুন ওসি । প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের প্রতিনিধি ও সমর্থকরা এ ... Read More »

প্রতীক বরাদ্দের অপেক্ষায় চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী দিলীপ কুমার

প্রতীক বরাদ্দের অপেক্ষায় চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী দিলীপ কুমার

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হেভীওয়েট বাবু দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে হাজার হাজার নেতাকর্মী প্রস্ততঃ সকলেই অপেক্ষার প্রহর গুনছে, সকলেই চেয়ে আছে প্রতীক বরাদ্দের দিনের। উচ্ছ্বসিত নেতাকর্মীদের মিছিলে মিছিলে প্রকম্পিত হবে চুয়াডাঙ্গা-১ আসনের মাটি। ইতিমধ্যেই ক্ষণগণনা শুরু হয়েছে কর্মী বাহিনীদের মাঝে, নির্বাচন কমিশনের অনুমতি পেলেই শুরু হবে বাবু দিলীপ কুমার আগরওয়ালার ... Read More »

জাতিসংঘ কোথাও নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না : মহাসচিবের মুখপাত্র

জাতিসংঘ কোথাও নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না : মহাসচিবের মুখপাত্র

অনলাইন ডেস্ক: জাতিসংঘ বিশ্বের কোথাও নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। পর্যবেক্ষক পাঠাতে হলে জাতিসংঘকে এখতিয়ার দিতে হবে বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের সংবাদ ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, জাতিসংঘ কি বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে? জবাবে মহাসচিবের ... Read More »

চুয়াডাঙ্গা-১ আসনের মানুষের স্বপ্ন সারথী, স্বতন্ত্র এমপি প্রার্থী দিলীপ

চুয়াডাঙ্গা-১ আসনের মানুষের স্বপ্ন সারথী, স্বতন্ত্র এমপি প্রার্থী দিলীপ

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের হেভীওয়েট স্বতন্ত্র এমপি প্রার্থী জননেতা বাবু দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে হাজার হাজার মানুষের সমর্থন ও বাঁধভাঙা উল্লাস দেখলেই বোঝা যায় তিনি চমক দেখাবেন। বাংলাদেশের সফল ব্যবসায়ী সিআইপি, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। তিনি দীর্ঘদিন ১৫/২০ বছর ধরে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের ... Read More »