May 21, 2026
Leave a comment
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আবার সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত থেকে মাত্র এক ঘণ্টা দূরে’— এমন মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে বুধবার এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে, তবে তাদের প্রকাশ্য বক্তব্যে এমন ... Read More »
May 20, 2026
Leave a comment
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধসংক্রান্ত ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব এগিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি পরবর্তী ধাপে নেওয়ার পক্ষে ভোট পড়ে ৫০টি, বিপক্ষে ৪৭টি। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চারজন সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। তবে এটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। এই প্রস্তাবের মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ... Read More »
May 20, 2026
Leave a comment
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা শুরু করার সিদ্ধান্ত নেওয়ার মাত্র এক ঘণ্টা আগে সেই পরিকল্পনা স্থগিত করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না, কারণ দেশটি ‘অত্যন্ত উগ্রপন্থি’ এবং তারা এমন অস্ত্র ব্যবহার করতে পারে। খবর এনডিটিভির। তিনি বলেন, ‘আমি আশা করি যুদ্ধ করতে হবে না, কিন্তু ... Read More »
May 20, 2026
Leave a comment
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসন চালায়, তাহলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, এবার এমন সব স্থানে পাল্টা হামলা হবে, যা তাদের কল্পনারও বাইরে। বুধবার (২০ মে) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি ‘আমেরিকান-জায়নিস্ট শত্রুদের’ উদ্দেশ্যে এ বার্তা দেয়। তারা বলছে, অতীতের কৌশলগত ব্যর্থতা ... Read More »
May 20, 2026
Leave a comment
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুদ্ধের জন্য নিজের জীবন উৎসর্গের অঙ্গীকার করা শত শত যুগলকে নিয়ে গণবিয়ের আয়োজন করেছে ইরান। রাজধানী তেহরানের বিভিন্ন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মেশিনগান বসানো সামরিক জিপে করে হাজির হন বর-কনেরা। সরকারের পক্ষ থেকে এই বিয়ের আয়োজন করা হয়েছে। সোমবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এই আয়োজনকে যুদ্ধকালীন মনোবল বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। রাজধানী ... Read More »
May 20, 2026
Leave a comment
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর পুনরায় সংঘাত শুরু হলে তা শত্রুপক্ষের জন্য নতুন ধাক্কা বয়ে আনবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের এই মন্তব্য এমন সময় এলো, যখন ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চুক্তিতে পৌঁছাতে দুই থেকে তিন দিন সময় দিয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে ... Read More »
May 18, 2026
Leave a comment
আন্তর্জাতিকঃ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের সার্বিক কার্যক্রম এবং নিরাপত্তা তদারকি করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, নবগঠিত এই সংস্থার নাম দেওয়া ... Read More »
May 14, 2026
Leave a comment
বিদেশ ডেস্কঃ ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএও) পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। অ্যাডমিরাল সায়ারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হারবে। ... Read More »
May 14, 2026
Leave a comment
বিদেশ ডেস্কঃ ঢাকাসহ ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন রুটে প্রায় ৪০০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট কমানো বা সাময়িকভাবে বন্ধও করা হয়েছে। জেট ফুয়েলের রেকর্ড উচ্চ দামে, দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বাড়তি খরচ ও আকাশপথের বিধিনিষেধের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনটি। জানা গেছে, ... Read More »
May 12, 2026
Leave a comment
বিদেশ ডেস্কঃ যুদ্ধবিরতি চললেও ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা না দেখে ক্রমেই হতাশ হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে চলমান যুদ্ধ ও পারমাণবিক আলোচনায় অচলাবস্থার কারণে মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে প্রশ্ন উঠেছে, তেহরান আদৌ আলোচনায় আগ্রহী কি না? এ নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে এখন দুই ধরনের অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। তাদের মধ্যে এক পক্ষ বলছে, নতুন সামরিক ... Read More »