Monday , 13 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

আওয়ামী লীগ ও জামায়াত মিলে এখন একাকার : দুলু

অনলাইন ডেস্কঃ

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ষড়যন্ত্রকারীরা ঢাকায় ডাকসু জিতেছে, কিভাবে জিতেছেন এটা দেশের সবাই জানে। যারা ১৫ বছর আমাদেরকে শোষণ করল, হামলা করল, গুলি চালাল, বছরের পর বছর আমাদের জীবন থেকে কেড়ে নিল ওই আওয়ামী লীগের সাথে আঁতাত করে জিতেছেন। আওয়ামী লীগ আর জামায়াত মিলে এখন একাকার হয়ে গেছে।

শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদ ঘর গ্রামবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তাদের উদ্দেশ্য এখন বিএনপিকে ঠেকানো। ষড়যন্ত্র করে তারা ডাকসুতে জিতেছে। তারা মনে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে এখন সারা বাংলাদেশেও জিতবে। আমরা বলতে চাই, ধানের শীষের কোন ভোট কমে নাই।

ষড়যন্ত্র-চক্রান্ত করে সাময়িক সময়ের জন্য জয়লাভ করা যায়। কিন্তু দীর্ঘস্থায়ী সফলতা পাওয়া যায় না।দুলু বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে জোর করে ক্ষমতায় ছিল। ফলশ্রুতিতে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাদের।

তিনি আরো বলেন, বিভিন্ন এলাকায় এখন অনেক আওয়ামী লীগ নেতা কর্মীরা জামায়াতের সাথে যোগ দিয়েছেন। গ্রামের সহজ সরল নারীদের কেউ ভুল বুঝিয়ে জামায়াত ভোট চাচ্ছে। এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply