কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ এক যুবক আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৮ জুন) ভোরে আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরে গোমতী নদীর বেরি বাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক যুবকের নাম আরিফ হোসেন (২৭)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পাথুরিয়া পাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। গ্রেফতার আরিফ হোসেনের থেকে পাইপগান, চাপাতি, চাইনিজ কোরাল, কিং ফিসার বিয়ার, গাঁজা ও ইয়াবা উদ্ধার হয়েছে।
যৌথবাহিনী সূত্র জানায়, এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর আদর্শ সদর ক্যাম্প থেকে। আটক আসামি, উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকসহ কোতয়ালী মডেল থানার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, অস্ত্র ও মাদকসহ আমরা একজন আসামি পেয়েছি। সব আইনি প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
