Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা
--প্রেরিত ছবি

বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

মেহেরুবান হাবিব

লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তানভীর হোসেন।অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬ জন ব্যবসায়ীকে মোট ২২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা লঙ্ঘনের অপরাধে
‎১) মোঃ মফিজার রহমান, জমগ্রাম, পাটগ্রাম- ২,০০০ টাকা, ২) মোঃ মুন্না, জমগ্রাম, পাটগ্রাম- ১,৫০০ টাকা।

একই আইনের ৩৭ ধারা লঙ্ঘনের দায়ে,
‎৩) মোঃ বুলু হোসেন, পাটগ্রাম- ৩,০০০ টাকা,৪) আনোয়ার হোসেন, পাটগ্রাম-৩,০০০ টাকা।
‎এছাড়া ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে,

৫) আওলাদ হোসেন, জমগ্রাম, পাটগ্রাম-৩,০০০ টাকা এবং ৫১ ধারা লঙ্ঘনের দায়ে ৬) সুমন ইসলাম, জমগ্রাম, পাটগ্রাম- ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার এসআই ফরিদ-এর নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply