Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংস করার দাবি ইরানের
--সংগৃহীত ছবি

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংস করার দাবি ইরানের

বিদেশ ডেস্ক:

বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ‘ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে ইরান।

আইআরজিসি জানিয়েছে, তারা ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ‘মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড এবং সদর দপ্তর ভবন ধ্বংস করেছে এবং এর জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে।’ তবে বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।  এর আগে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘাঁটিতে হামলার কথা জানিয়েছিল ইরানের সামরিক বাহিনী।

About Syed Enamul Huq

Leave a Reply