Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মিরপুরে ছয়তলা ভবনে আগুন, রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ
সংগৃহীত ছবি

মিরপুরে ছয়তলা ভবনে আগুন, রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ

রাজধানীর মিরপুর ১ নম্বরে ঈদগাহ মাঠের পাশে একটি ছয়তলা আবাসিক ভবনের নিচতলার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ হস্তক্ষেপের ফলে প্রায় ২০ লাখ টাকার মূল্যবান সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।রবিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাত্র ৬ মিনিটের ব্যবধানে রাত ১১টা ৫১ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পেঁৗছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

একটানা প্রচেষ্টার ফলে রাত ১২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১২টা ৩০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নির্বাপিত হয়। নিচতলার গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও ঘটনাস্থলে কেউ হতাহত হননি, তবুও আগুন ছড়িয়ে পড়লে আরও বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে দ্রুত ইউনিট প্রেরণ এবং কার্যকর উদ্যোগের ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের পেশাদারিত্বে তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

About Syed Enamul Huq

Leave a Reply