Monday , 19 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মিরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আহ্বান ব্লাস্টের
--গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হন

মিরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আহ্বান ব্লাস্টের

অনলাইন ডেস্কঃ

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ১৪ অক্টোবর সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংগঠনটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানিয়েছে।

আজ বুধবার এক বিবৃতিতে ব্লাস্ট জানায়, অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তারা। সংগঠনটির মতে, প্রতিবারই এ ধরনের দুর্ঘটনায় কর্তৃপক্ষের উদাসীনতা, জবাবদিহির অভাব ও কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে একই ধরনের ট্র্যাজেডি পুনরাবৃত্তি হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের বেইলি রোড অগ্নিকাণ্ড ও ২০২১ সালের সেজান জুস কারখানা দুর্ঘটনার মতো ঘটনাগুলোরও কার্যকর বিচার হয়নি, যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে।

ব্লাস্ট তাদের বিবৃতিতে ছয় দফা দাবি ও সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে— দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান, বিনা মূল্যে আইনি সহায়তা প্রদান, রাসায়নিক গুদামের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত ঝুঁকি মূল্যায়ন ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন এবং পরিবেশগত ক্ষতির দ্রুত মূল্যায়ন ও পুনর্বাসন পদক্ষেপ গ্রহণ।

সংগঠনটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের জন্য আইনি সহায়তা দিতে ব্লাস্ট প্রস্তুত রয়েছে।

প্রয়োজনীয় সহায়তার জন্য তারা নিকটস্থ ব্লাস্ট কার্যালয়ে বা হেল্পলাইন ০১৭১৫২২০২০-এ যোগাযোগের আহ্বান জানিয়েছে।ব্লাস্টের বিবৃতিতে আরো বলা হয়, সরকারকে এই ঘটনার দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply