Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রংপুরের ৩৩ আসনে জিততে  কাজ করছে জামায়াত

রংপুরের ৩৩ আসনে জিততে কাজ করছে জামায়াত

রংপুর প্রতিনিধি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর—দিনাজপুর অঞ্চলের পরিচালক আবদুল হালিম বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ৩৩টি আসনে জিততে কাজ করছে জামায়াত। সব আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি এবং জেতার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ গত শুক্রবার বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। উক্ত সংবাদ সম্মেলনটি রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত বিভাগীয় জনসভার প্রস্তুতি উপলক্ষে করা হয়। মাওলানা আবদুল হালিম আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৪ জুলাই রংপুরে একটি জনসভা অনুষ্ঠিত হবে। তিনি সবাইকে, ছাত্র—শ্রমিক, দল—মত, ধর্ম—বর্ণ নির্বিশেষে, জনসভা সফল করার জন্য সহযোগিতার আহ্বান জানান।

অতএব, এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগরী সেক্রেটারি একেএম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী, আল—আমীন হাসান, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমানসহ জেলা ও মহানগরের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply