Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ইসরায়েলকে ট্রাম্পের কঠোর বার্তা
--ফাইল ছবি

ইসরায়েলকে ট্রাম্পের কঠোর বার্তা

অনলাইন ডেস্ক:

লেবাননে হামলা বন্ধ করতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েল লেবাননে আর কোনো বোমা হামলা করতে পারবে না, যা কার্যত নিষিদ্ধ করা হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন, আর একটাও বোমা নয়, যথেষ্ট হয়েছে। গেল শুক্রবার ট্রুথ সোশ্যালে কড়া ভাষায় লেখা পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। খবর নিউ ইয়র্ক পোস্টের

ট্রাম্প আরো জানিয়েছেন, ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই চালকের আসনে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট এও অঙ্গীকার করেছেন, কোনোভাবেই হাতে কোনো প্রকার অর্থ লেনদেন হবে না। ট্রাম্প আরো লিখেছেন, এই চুক্তি কোনোভাবেই লেবাননের ওপর নির্ভরশীল নয়, তবে যুক্তরাষ্ট্র আলাদাভাবে লেবাননের সঙ্গে কাজ করবে। সেই সঙ্গে হিজবুল্লাহর কার্যক্রম যথাযথভাবে মোকাবেলা করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply