Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ইসরায়েলে যুদ্ধবিরতি নিয়ে জনমনে অসন্তোষ
--ছবি: রয়টার্স

ইসরায়েলে যুদ্ধবিরতি নিয়ে জনমনে অসন্তোষ

অনলাইন ডেস্ক:

লেবানন সীমান্তে যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের বাহিনী ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে একটি আলাদা সীমারেখা নির্ধারণ করা হবে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজেদের দখলে থাকা জায়গাতেই থাকবে। তবে তারা যেসব জায়গাকে হিজবুল্লাহর ঘাঁটি বলে মনে করছে, সেগুলো সরানোর অভিযান চালিয়ে যাবে। এতে প্রয়োজন মনে করলে বসতবাড়ি ও বেসামরিক স্থাপনাও ধ্বংস করা হতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ‘দ্য ইসরায়েল হায়োম’ নামক এক সংবাদমাধ্যম বলছে, ৫৬ শতাংশ নাগরিক চান সেনাবাহিনী দক্ষিণ লেবাননে থাকুক। কিন্তু এখন নির্বাচন হলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল কিছু আসন হারাতে পারে। এতে বোঝা যায়, এই যুদ্ধবিরতি সবার কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ, এখানে জনসমর্থনের ঘাটতি আছে।

অন্যদিকে, উত্তরের সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয়রা বলছেন, এই পরিস্থিতির জন্য তাদেরই ভুগতে হচ্ছে।

এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে দেশটির আরেক সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’ জানিয়েছে, চলমান এই যুদ্ধবিরতি মূলত যুক্তরাষ্ট্রের চাপেই হয়েছে।

 

About Syed Enamul Huq

Leave a Reply