Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জামায়াতকে ভণ্ডামি বন্ধ করতে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
--জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

জামায়াতকে ভণ্ডামি বন্ধ করতে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক:

মুক্তিযুদ্ধ ও ধর্মের কার্ড খেলে আর রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এ সময় নাসীরুদ্দীন বলেন, ‘মুক্তিযুদ্ধ ও ধর্মের কার্ড খেলে আর রাজনীতি চলবে না। আগামীর রাজনীতি হবে সংস্কারের।

আগামী নির্বাচনে শক্ত লড়াই হবে।’জাতীয় সরকার গঠন করতে পারলে চ্যাম্পিয়ন দুর্নীতিবাজের পাল্লায় পড়তে হতো না উল্লেখ করে এই নেতা বলেন, ‘জামায়াত মুখে মুখে বিপ্লবের কথা বলে, অন্তরে তাদের অন্য কিছু। বিএনপির ব্যর্থতা হাসিনার রেজিম তৈরি হতে সহযোগিতা করেছিল। এখন নতুন একটি দল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে শুরু করেছে। অথচ তাদের মুখে মুক্তিযুদ্ধের মূল ভিত্তি সাম্যের কথা শুনি না।’

এনসিপির এই নেতা বলেন, ‘আরেকটি দল ধর্মের নামে রাজনীতি করতে চাইছে। ডাকসুর নেতা নির্বাচিত হয়ে জামায়াতের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে। আমরা যদি ক্ষমতায় আসি চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে।

অনলাইনে ভয় দেখিয়ে যুবশক্তিকে দমানো যাবে না। আরেকদল ইসলামের নামে রাজনীতি করছে। ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার পাঁয়তারা করছে জামায়াত। জামায়াতের ভণ্ডামি বন্ধ করতে হবে।’

About Syed Enamul Huq

Leave a Reply