Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ইঞ্জিনচালিত লাটা হাম্বা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নাজমুল হুদা (৩০) নামে এক বেসরকারি কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এস.আর) নিহত হয়েছেন।
গতকাল বুধবার সকালে উপজেলার ভায়না—বাগঅঁাচড়া মাঠ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হুদা হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে। তিনি কুষ্টিয়াভিত্তিক একটি বেসরকারি কোম্পানিতে এস.আর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল হুদা মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ভায়না—বাগঅঁাচড়া মাঠ এলাকায় পেঁৗছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত লাটা হাম্বা গাড়ির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

About Syed Enamul Huq

Leave a Reply