Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পদ্মায় রাতের বালু উত্তোলনে ১২ জনের কারাদণ্ড
প্রতীকী ছবিঃ এ আই দিয়ে তৈরি

পদ্মায় রাতের বালু উত্তোলনে ১২ জনের কারাদণ্ড

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১২ জন শ্রমিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরাও অংশ নেন। কুণ্ডেরচর ও পালেরচর এলাকার পদ্মা নদী থেকে বালু তোলার সময় ওই ব্যক্তিদের হাতেনাতে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জ, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও বরগুনার বাসিন্দারা। তাঁরা সবাই বালু উত্তোলন ও পরিবহন কাজের সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদী হাসান তাঁদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেন এবং শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় জানিয়েছেন, পদ্মা নদীতে একাধিকবার অভিযান চালানো হলেও রাতের আঁধারে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছিল না। এবার যৌথ বাহিনীর সহায়তায় সফল অভিযান চালানো সম্ভব হয়েছে। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে বালু উত্তোলনের কথা স্বীকার করেছেন। নদী রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply